News Bangla 24 BD | আফগানিস্তানে জঙ্গি হামলায় নারী ও শিশুসহ নিহত ৫০ - News Bangla 24 BD
News Head
 দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন গাজীপুর পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইলেকট্রনিকভাবে সমঝোতা স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র-ইরান ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী কালিয়াকৈর পৌরসভায় ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় গাজীপুরে পুলিশের পৃথক অভিযান, ইয়াবা ও গাঁজাসহ ৫৪ জন গ্রেপ্তার ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী

আফগানিস্তানে জঙ্গি হামলায় নারী ও শিশুসহ নিহত ৫০


আফগানিস্তানে জঙ্গি হামলায় নারী এবং শিশুসহ কমপক্ষে ৫০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। দেশের উত্তরাঞ্চলে জঙ্গিরা গ্রামে ঢুকে মূলত শিয়া মুসলিম গ্রামবাসীদের ওপর গুলি চালাতে থাকে।

হামলায় আফগান নিরাপত্তা বাহিনীর ৭ সদস্য এবং বেশ কয়েকজন বিদ্রোহীও নিহত হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সার-ই-পুল প্রদেশের সিদ জেলায় স্থানীয় পুলিশের একটি নিরাপত্তা চৌকিতে ওই হামলা চালানো হয়েছে।

প্রাদেশিক গভর্নরের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বেসামরিক নাগরিকদের অত্যন্ত নিষ্ঠুর ও অমানবিকভাবে হত্যা করা হয়েছে।

তিনি জানিয়েছেন, তালেবান এবং আইএস জঙ্গিগোষ্ঠী একত্রে মিলে ওই হামলায় অংশ নিয়েছে। এমনকি তাদের মধ্যে বেশ কয়েকজন বিদেশীও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তারা সবাই সুন্নী মুসলিম জঙ্গিগোষ্ঠী।

তবে তালেবান গোষ্ঠীর পক্ষ থেকে বেসামরিক নাগরিকদের হত্যার বিষয়টি অস্বীকার করা হয়েছে। তারা কেবল সরকার সমর্থিত মিলিশিয়া দলের ২৮জন সদস্যকে হত্যার দায় স্বীকার করেছে।

আফগান প্রেসিডেন্ট আসরাফ গনি ওই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। সূত্র: বিবিসি

এ বিভাগের অন্যান্য সংবাদ