পাকিস্তানের কোয়েটায় বোমা বিস্ফোরণ, নিহত ১৫
পাকিস্তানের কোয়েটা নগরীতে শনিবার সন্ধ্যায় নিরাপত্তা বাহিনীর একটি ট্রাকে বোমা বিস্ফোরণে আট নিরাপত্তাকর্মীসহ ১৫ জন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৩০ জন। কোয়েটা পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম প্রদেশ বেলুচিস্তানের রাজধানী। খবর সিনহুয়া’র।
বেলুচিস্তান সরকারের মুখপাত্র আনোয়ার উল হক কাকার বলেন, কোয়েটার পাশিন চকের একটি ব্যস্ত এলাকায় স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে এ বিস্ফোরণ ঘটে।
পাকিস্তানী সেনাবাহিনীর মুখপাত্র ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, এই বিস্ফোরণে নিহত ১৫ জনের মধ্যে অন্তত আট নিরাপত্তাকর্মী রয়েছে।
বিস্ফোরণের পর উদ্ধারকারী দল, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়। তারা আহতদের নগরীর সিভিল হসপিটালে পাঠায় বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে। নগরীর সবগুলো হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
ভয়াবহ ওই বিস্ফোরণের পর আশপাশের দুটি গাড়ি, চারটি রিকশা ও দুটি মোটরসাইকেল পুড়ে গেছে। এই ঘটনায় আশপাশের বেশ কয়েকটি বাড়িরও ক্ষতি হয়েছে। প্রচণ্ড শক্তিশালী বিস্ফোরণের শব্দ কয়েক মাইল দূর থেকেও শোনা গেছে।
বিস্ফোরণের ধরণ সম্পর্কে এখনও জানা না গেলেও স্থানীয় সংবাদ মাধ্যম একে আত্মঘাতি হামলা বলেছে। তবে কর্মকর্তারা তা নিশ্চিত করেননি।

দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী
ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি হওয়া শত শত বিড়াল উদ্ধার
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে 