News Bangla 24 BD | মিয়ানমারের রাখাইনে আবারো সেনা মোতায়েন - News Bangla 24 BD
News Head
 নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় গাজীপুরে পুলিশের পৃথক অভিযান, ইয়াবা ও গাঁজাসহ ৫৪ জন গ্রেপ্তার ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য ইসলামে দুধ দিয়ে গোসল করা জায়েজ কি না? তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিচারকের সামনেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী

মিয়ানমারে বাংলাদেশের সাথে সীমান্তের কাছে কয়েকটি শহরে নতুন করে সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক কর্মকর্তারা।

কর্মকর্তারা জানিয়েছেন, কয়েকটি ধারাবাহিক হত্যার ঘটনার পর রাখাইন প্রদেশে নতুন করে কয়েকশো সেনা পাঠানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে রাখাইনে অবস্থানরত কয়েকজন সেনা কর্মকর্তা জানিয়েছেন গত সপ্তাহে মংডু এলাকায় সাতজন বৌদ্ধ ধর্মাবলম্বীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তার প্রেক্ষাপটে বাংলাদেশের সাথে সীমান্তের কাছে মংডু ও বুথিডং সহ কয়েকটি শহরে নতুন করে পাঁচশো সেনা মোতায়েন করা হয়েছে।

তাতে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় আবারো সংঘাতের আশংকা তৈরি হয়েছে। এতে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ বলছে, সরকারের উচিত নিরাপত্তা বাহিনীর কার্যকলাপ পরিমিত রাখা।

গত অক্টোবরে একটি পুলিশ চৌকিতে হামলার ঘটনার পর রাখাইনে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যার ফলে হাজার হাজার মুসলিম রোহিঙ্গা সীমান্ত পার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। সেসময় সেনাবাহিনীর সদস্যদের দ্বারা ব্যাপকভাবে হত্যা, ধর্ষণ বা নির্যাতনের অভিযোগ ওঠে।

এ বিভাগের অন্যান্য সংবাদ