News Bangla 24 BD | জাপানে হালকা বিমান বিধ্বস্ত: নিহত ২ - News Bangla 24 BD
News Head
 নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় গাজীপুরে পুলিশের পৃথক অভিযান, ইয়াবা ও গাঁজাসহ ৫৪ জন গ্রেপ্তার ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য ইসলামে দুধ দিয়ে গোসল করা জায়েজ কি না? তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিচারকের সামনেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী

জাপানের পশ্চিমাঞ্চলের পার্বত্য নারা জেলায় সোমবার হালকা একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে দুজন আরোহী প্রাণ হারায়। দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে স্থানীয় অগ্নিনির্বাপক কর্মীদের উদ্ধৃতি দিয়ে এ কথা জানায়। খবর সিনহুয়ার।

বিমানটি ফুকুশিমার উদ্দেশ্যে ওসাকার ইয়াউ বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এতে পাইলটসহ দু’আরোহী ছিল। বিমানটির ফ্লাইট রুট সম্পর্কে জানে এমন একজন একথা জানায়। তিনি আরো জানান, অজ্ঞাত কারণে বিমানটি ওসাকায় ফিরে আসে।

ভূমি, অবকাঠামো ও পরিবহণ বিষয়ক মন্ত্রণালয় জানায়, পাইলটের কল পাওয়ার আগ পর্যন্ত উড্ডয়নের পর থেকে বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে জানান, বিমানটি ইয়াউতো ফিরে যাচ্ছে।

পরে নারা জেলার স্থানীয় পুলিশ ইয়ামাজু গ্রামে একটি হালকা বিমান বিধ্বস্ত হওয়ার খবর জানায়। স্থানীয় অগ্নিনির্বাপক ও তদন্তকারী দল বিধ্বস্তের কারণ খতিয়ে দেখছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ