যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞায় উ.কোরিয়াসহ ৩ দেশ
যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞায় নতুন তিনটি দেশের নাম যুক্ত করেছে ট্রাম্প প্রশাসন। নতুন নিষেধাজ্ঞা অনুযায়ী উত্তর কোরিয়া, ভেনেজুয়েলা ও চাদের নাগরিকরা যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে পারবে না। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়া ও চাদের সব নাগরিকদের উপরই এটা প্রযোজ্য হলেও ভেনেজুয়েলার নিষেধাজ্ঞাটি শুধুমাত্র সরকারি কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের উপর প্রযোজ্য হবে। আগামী ১৮ অক্টোবর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
রোববার রাতে প্রেসিডেন্ট ট্রাম্প এই ঘোষণা দিয়েছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, বিদেশি সরকারের দেয়া তথ্য পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ট্রাম্পের ভাষ্য, ‘যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যাদের মাধ্যমে আমাদের নিরাপত্তায় ঝুঁকি রয়েছে তাদের আমরা প্রবেশ করতে দেবোনা।’
নতুন এই তিনটি দেশের ওপর নিষেধাজ্ঞার কারণ হিসেবে হোয়াইট হাউস বলছে, উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সরকারকে সহযোগিতা করছে না। উত্তর কোরিয়ার সব নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সন্ত্রাস সম্পর্কিত এবং অন্যান্য তথ্য যুক্তরাষ্ট্রকে প্রয়োজনমতো জানাচ্ছে না চাদ। এ কারণে চাদের নাগরিকদের ব্যবসায়িক এবং পর্যটন ভিসা বাতিল করা হয়েছে। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা রয়েছে। দেশটির কয়েকজন সরকারি কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এর আগে ইরান, লিবিয়া, ইয়েমেন, সিরিয়া ও সোমালিয়ার নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিলো ট্রাম্প প্রশাসন। সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত এই দেশগুলোতে ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা এর মধ্যেই বিতর্কিত ও সমালোচিত হয়েছে। তবে নতুন তিনটি দেশ যুক্ত হওয়ায় এই নিষেধাজ্ঞা ধারা পাল্টায়নি বলে মনে করছেন বিশিষ্ট জনেরা।

স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইলেকট্রনিকভাবে সমঝোতা স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র-ইরান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায়
দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী 