ঝিনাইদহ মর্নিংবেল চিলড্রেন একাডেমীর ১৫ বছর পুর্তি উপলক্ষে ফ্যামেলি টাইম
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মর্নিংবেল চিলড্রেন একাডেমীর ১৫ বছর পুর্তি উপলক্ষে ফ্যামেলি টাইম অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার রাতে ডা.কে আহম্মদ পৌর কমিউনিটি সেন্টারে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়।
মর্নিংবেল চিলড্রেন একাডেমী অফিস সেক্রেটারী রূপালী পারভীন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের অভিভাবক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: রাশেদ আল মামুন, ফুরসন্দি ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড. আব্দুল মালেক মিনা, শিক্ষক নাহিদ সুলতানা। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন মর্নিংবেল চিলড্রেন একাডেমীর পরিচালক শাহিনুর আলম লিটন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা ও নৈশভোজের আয়োজন করা হয়।

গাজীপুর পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক
কালিয়াকৈর পৌরসভায় ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী
গাজীপুরে পুলিশের পৃথক অভিযান, ইয়াবা ও গাঁজাসহ ৫৪ জন গ্রেপ্তার
‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’
ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য
গাজীপুরে অবৈধভাবে সিগারেট মজুতের দায়ে জরিমানা, ১০ লাখ টাকার সিগারেট জব্দ
সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় বাউবিতে পাঁচ বছর মেয়াদী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন 