News Bangla 24 BD | ঝিনাইদহে ১৫ ডিসেম্বরের মধ্যে বিনামূল্যে পাঠ্যবই বিতরণের সকল প্রস্তুতি শেষ হবে - News Bangla 24 BD
News Head
 নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় গাজীপুরে পুলিশের পৃথক অভিযান, ইয়াবা ও গাঁজাসহ ৫৪ জন গ্রেপ্তার ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য ইসলামে দুধ দিয়ে গোসল করা জায়েজ কি না? তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিচারকের সামনেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী

ঝিনাইদহে ১৫ ডিসেম্বরের মধ্যে বিনামূল্যে পাঠ্যবই বিতরণের সকল প্রস্তুতি শেষ হবে


OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA

ঝিনাইদহ প্রতিনিধিঃ
আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে বিনামূল্যে পাঠ্যবই বিতরণের সকল প্রস্তুতি শেষ হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর’র মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান।

শনিবার সকালে জেলা শিক্ষা অফিসের আয়োজনে ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয়ে মাধ্যমিক বিদ্যালয়ে পিবিএম কার্যক্রম জোরদার করণের লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

তিনি বলেন, ১লা জানুয়ারি বই বিতরণের মধ্যে দিয়ে আমরা বই উৎসব ও বর্ষবরণ উদযাপন করব। দীর্ঘ ৯ বছর যাবত বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী এ ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করেছেন। যার মাধ্যমে দেশের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় কোন ছেদ পড়েনি, আগামিতেও কোন ছেদ পড়বে না। জেলা শিক্ষা অফিসার মোকছেদুল ইসলাম এর সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর’র ঢাকাৃ অঞ্চলের আঞ্চলিক পরিচালক প্রফেসর মোহাম্মদ ইউসুফ, খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক প্রফেসর টি এম জাকির হোসেন, প্রোগ্রাম কো-অর্ডিনেটর খুরশিদ আলমসহ অন্যান্যরা। অনুষ্ঠানের সার্বিক তত্ববধানে ছিলেন জেলা শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক মোজাফফর হোসেন পলাশ, পরিচালনা করেন এ কে এম ফয়সানুল কবির। কর্মশালায় জেলার ৬ টি উপজেলার ১৪৩ টি প্রতিষ্ঠান প্রধানগণ ও ২০ জন কর্মকর্তা অংশ নেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ