News Bangla 24 BD | জাবিতে যৌন নিপীড়ন ও ধর্ষণ বিরোধী সমাবেশ - News Bangla 24 BD
News Head
 নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় গাজীপুরে পুলিশের পৃথক অভিযান, ইয়াবা ও গাঁজাসহ ৫৪ জন গ্রেপ্তার ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য ইসলামে দুধ দিয়ে গোসল করা জায়েজ কি না? তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিচারকের সামনেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী

জাবিতে যৌন নিপীড়ন ও ধর্ষণ বিরোধী সমাবেশ


জাবি প্রতিনিধি, সাগর কর্মকার
জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন ও ধর্ষণ বিরোধী সমাবেশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। বুধবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে দেশের প্রথম নারী উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেছেন, ‘হঠাৎ করে নারীবাদ বাস্তবায়ন সম্ভব নয়। নারীবাদ ধাপে ধাপে বাস্তবায়ন করতে হবে। পুরুষকে সঙ্গে নিয়েই নারীর অগ্রযাত্রাকে বেগবান করতে হবে।’
এ সময় তিনি আরও বলেন, ‘ধর্ষণ একটি মানবতাবিরোধী অপরাধ। অপরাধীকে পারিবারিক, সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপশি ধর্ষিতা নারীর প্রতি সংবেদনশীল হয়ে তার পাশে দাঁড়াতে হবে।’
সমাবেশে বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক রেখা সাহা বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু নারীর প্রতি সহিংসতা কমেনি। নারীকে উন্নয়নের স্বপ্ন দেখাতে সহিংসতা রোধে সকলকে এগিয়ে আসতে হবে।’
সাভার জেলার সাংগঠনিক সম্পাদক শাহানা জাহান সিদ্দিকার সঞ্চালনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক রাশেদা আখতার, সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক সামসুন্নাহার খানম, বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য  রেহানা ইউনুস, অ্যাড. মাকসুদা আখতার ও উম্মে সালমা বেগম প্রমুখ সামাবেশে বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, ‘ যৌন নিপীড়ন ও ধর্ষনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোল; নারী-পুরুষের সমতাভিত্তিক মানবিক সমাজ-রাষ্ট্র গঠন কর’ এই আহবান জনিয়ে বাংলাদেশ মহিলা পরিষদ প্রতি বছরের ন্যায় এবারও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্ভর থেকে ১০ ডিসেম্বর) ও বিশ্ব মানবাধিকার দিবস ২০১৭ পালন করছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ