News Bangla 24 BD | শীতে গোসল না করার অপকারিতা - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

শীতের সময় লেপের নিচে থেকে যেন বের হতেই ইচ্ছে করে না। আর গোসলের কথা মনে হলে যেন মাথায় আকাশ ভেঙ্গে পড়ে। অনেকে শীতের সময় অনেক দিন পরপর গোসল করে। এতে শীতের প্রকোপ থেকে বাঁচা গেলেও বিভিন্ন সমস্যার সুত্রপাত ঘটে।

শীতের ভয়ে গোসল না করলে আমাদের শরীরে এর খারাপ প্রভাব পড়তে থাকে। নিম্নে সে বিষয়ে আলোচনা করা হল-

১. জীবাণুর সংক্রমণ:
প্রতিদিন আমাদের চারপাশে জীবাণুর অভাব থাকে না। আমাদের ফোন, কীবোর্ড ও যাতায়াতের জন্য যানবাহনের মাধ্যমে আমরা প্রতিনিয়ত বিভিন্ন জীবাণুর সংক্রমণের শিকার হই। এই সব জীবাণুর কারণে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন।তাই প্রতিদিন অবশ্যই গোসল করুন।

২. ত্বকের ব্রণ বৃদ্ধি পায়:
যাদের ত্বকে ব্রণ, ফুসকুড়ি ও অন্যান্য সমস্যা রয়েছে তাদের সমস্যা আরও বৃদ্ধি পেতে পারে। নিয়মিত গোসল না করলে ঘাম ও মরা চামড়ার দরুন এই সমস্যা আরও বেশি বৃদ্ধি পায়।

৩. শরীরে দুর্গন্ধ হবে:
যারা ঘামের দুর্গন্ধ থেকে মুক্তি পেতে বিভিন্ন সুগন্ধি ব্যবহার করে থাকেন, গোসল না করলে সে সুঘ্রাণ আপনার দুর্গন্ধের কারণ হতে পারে। তাই প্রতিদিন গোসল করুন।–সূত্র: ইন্ডিয়া টুডে।

এ বিভাগের অন্যান্য সংবাদ