News Bangla 24 BD | ঝিনাইদহ জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন - News Bangla 24 BD
News Head
 রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ ফুলের মেলা পাখির গানে পহেলা আষাঢ়ের বিকেল কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫

ঝিনাইদহ জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন


ঝিনাইদহ সংবাদাতাঃ
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পূজা উদযাপন পরিষদ ঝিনাইদহ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের হামদহ শ্রী শ্রী কালীমন্দির প্রাঙ্গনে বুধবার সকাল ১১টায় এ সম্মেলন উদ্বোধন করেন সাবেক রাষ্ট্রদূত ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ড. নিম চন্দ্র ভৌমিক। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ও ঝিনাইদহ জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাসের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনায়ারুল আজীম আনার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস কুমার পাল, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, শৈলকুপা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নায়েব আলী জোয়ারদার, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কনক কান্তি দাস প্রমুখ। পূজা উদযাপন পরিষদের সম্মেলনে বক্তারা হিন্দু সম্প্রদায় যেন ভারতে পাড়ি না দেয়, সেদিক লক্ষ্য রাখার জন্য উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। সম্মেলনের শুরুতেই মনমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। সকালের ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জেলার বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার হিন্দু ধর্মের অনুসারী সম্মেলনে যোগ দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ