News Bangla 24 BD | আওয়ামী লীগ পাল্টা সমাবেশ করবে না: ওবায়দুল কাদের - News Bangla 24 BD
News Head
 দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন গাজীপুর পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইলেকট্রনিকভাবে সমঝোতা স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র-ইরান ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী কালিয়াকৈর পৌরসভায় ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় গাজীপুরে পুলিশের পৃথক অভিযান, ইয়াবা ও গাঁজাসহ ৫৪ জন গ্রেপ্তার ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী

আওয়ামী লীগ পাল্টা সমাবেশ করবে না: ওবায়দুল কাদের


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামী ২৯ সেপ্টেম্বর ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। এ সমাবেশ ঘিরে আওয়ামী লীগ কোন পাল্টা সমাবেশ করবে না। নেতাকর্মীরা রাস্তা অবরোধ করবে না। শুধু সতর্ক অবস্থানে থাকবেন, কিন্তু আক্রমণ করবেন না।’
বুধবার বেলা ১১ টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশার শিয়ালডাঙ্গী থেকে রাজবাড়ীর তালতলা পর্যন্ত দ্বিতীয় অংশের সম্প্রসারণ ও সংস্কার কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আন্দোলন করে মরা গাঙ্গে জোয়ার আসে না। বিএনপি মানে বাংলাদেশ নালিশ পার্টি। আষাঢ় মাসে যেমন শুধু মেঘ গর্জন করে কিন্তু বর্ষে না। তেমনি বিএনপি শুধু ফাকা আওয়াজ দেয়। তাদের কোন আওয়াজে বিভ্রান্ত হবার কিছু নেই।’
পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম শফিকুল মোরর্শেদ আরুজের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিদুল হাসান চৌধুরী নওফেল, জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী- ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম, সাধারণ সম্পাদক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী প্রমুখ।
এ বিভাগের অন্যান্য সংবাদ