News Bangla 24 BD | খুনিদের সঙ্গে জাতীয় ঐক্য জনগণ সমর্থন করে না: কাদের - News Bangla 24 BD
News Head
 দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন গাজীপুর পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইলেকট্রনিকভাবে সমঝোতা স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র-ইরান ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী কালিয়াকৈর পৌরসভায় ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় গাজীপুরে পুলিশের পৃথক অভিযান, ইয়াবা ও গাঁজাসহ ৫৪ জন গ্রেপ্তার ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী

খুনিদের সঙ্গে জাতীয় ঐক্য জনগণ সমর্থন করে না: কাদের


জাতীয় ঐক্যপ্রক্রিয়া নিয়ে আবারো প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ২১ আগস্টের খুনের দায়ে দণ্ডিত রাজনৈতিক দলের সঙ্গে ড. কামাল হোসেন ও বি. চৌধুরী কোন নৈতিকতায় ঐক্য প্রক্রিয়ায় অংশ নিয়েছেন? বাংলাদেশের রাজনীতি কি খুনি, দণ্ডিত, আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের হাতে ন্যস্ত হবে? খুনিদের সঙ্গে জাতীয় ঐক্য করবেন? এ ধরণের জাতীয় ঐক্যে জনগণ কোনো দিনও বিশ্বাস করবে না, সমর্থন করবে না।
বৃহস্পতিবার সকালে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সড়ক পরিবহন অধিদপ্তরের এক অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২১ আগস্ট গ্রেনেড হামলার দায় এড়াতে পারেন না। তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি নিজে। তিনি কি দায় এড়াতে পারেন? এটা কি ফরমায়েশি রায়? যে গ্রেনেডগুলো অবিস্ফোরিত, সেগুলো কেন ধ্বংস করা হলো? তখন কে ক্ষমতায় ছিল? এটা কি ফরমায়েশি রায়? জবাব দেবেন।
ওবায়দুল কাদের আরো বলেন, ফখরুল সাহেব যা ইচ্ছে তা-ই বলে যাচ্ছেন। তিনি বলছেন, এই রায় নাকি ফরমায়েশি রায়।
উপস্থিত সাংবাদিকদের কাছে প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, আপনারাই বলুন, এই রায় কি ফরমায়েশি রায়? বাংলাদেশের বিবেক আছে এমন একজন মানুষ কি বলবে এই রায় ফরমায়েশি?
১৫ আগস্ট ও ২১ আগস্ট একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা ও একই সূত্রে গাঁথা বলে দাবি করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ বিভাগের অন্যান্য সংবাদ