নৌকা মার্কায় ভোট চাইলেন যুবলীগ আহবায়ক রাসেল সরকার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক আলহাজ্ব মো. কামরুল আহসান সরকার রাসেলের সমর্থনে শুক্রবার বিকাল ৩টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর ১৫ ওয়ার্ডের ভোগড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য আতাউর রহমান। দুপুরের পর থেকেই বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা ব্যানার, প্লেকার্ড ও ফেস্টুন নিয়ে মিছিল সহকারে সভাস্থলে আসতে থাকে। এক পর্যায়ে আলোচনা সভা রূপ নেয় জনসভায়। আলোচনা সভায় মনোনয়ন প্রতাশী আলহাজ্ব কামরুল আহসান সরকার রাসেল বলেন, পদ্মা সেতু, বিভিন্ন ফ্লাইওভার, ব্রিজ, ও রাস্তাঘাটের একের পর এক উন্নয়ন ঘটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ উন্নয়নের রোল মডেলের স্বীকৃতি পেয়েছেন। তার নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারনে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশের স্বীকৃতি পেয়েছেন। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার জন্য জনগনের প্রতি আহবান জানান রাসেল সরকার। অনুষ্ঠানে রাসেল ছাড়াও আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন সরকার, শামসুল হক সরকার, কৃষক লীগ নেতা আবুল কাশেম, মহিলা লীগ নেত্রী সিমা আক্তার, মিুন আক্তার, গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ইকবাল মাষ্টার, যুবলীগ নেতা মোঃ রাহাত খান, হালিম মন্ডল, মোঃ তাহের কাজী, মোসলেম উদ্দিন, শরীফ হোসেন, মোঃ মনিরুজ্জামান মনির, মোঃ সোহরাব হোসেন, মোঃ আমিরুল ইসলাম, মোঃ জহিরুল ইসলাম, বুলবুল আহমেদ কাফি প্রমুখ বক্তব্য রাখেন।

নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায়
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী 