নির্বাচন বর্জন করবে না জাতীয় ঐক্যফ্রন্ট-ড. কামাল
কোনো অবস্থাতেই এবার নির্বাচন বর্জন করবে না জাতীয় ঐক্যফ্রন্ট বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।
শনিবার সুপ্রিম কোর্ট চত্বরে ‘জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট’ আয়োজিত আইনজীবীদের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
২০১৪ সালের নির্বাচনের পর সুপ্রিম কোর্টে এ নিয়ে একটা মামলা হয়েছিল। তখন তারা কোর্টে বলেছিলেন যে, এটা একটি নিয়ম রক্ষার নির্বাচন। দ্রুত সময়ের মধ্যে আমরা একটি নির্বাচন দেব। দ্রুত সময় মানে কি পাঁচ বছর! তাই অভিধান পরিবর্তন করা দরকার, দ্রুত সময়ের অর্থ কী?
ড. কামাল বলেন, এই দেশের মালিক জনগণ। তারা ভোটের মাধ্যমে দেশের শাসনক্ষমতা নির্ধারণ করবে। কিন্তু দেশের মানুষকে এই অধিকার থেকে বঞ্চিত করে ২০১৪ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে।
তিনি আরো বলেন, আমরা বাংলাদেশের মানুষ দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছিলাম। আমরা দেশকে আবার পরাধীন বানাতে দিতে পারি না।
আইনজীবী মহাসমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি জয়নুল আবেদিন। সমাবেশে দেশের ৬৪টি জেলার বার কাউন্সিলের নেতারা উপস্থিত ছিলেন।

তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
বিমানবন্দরে সেবার মান বেড়েছে: বিমানমন্ত্রী 