জাবিতে তিনটি বিভাগে প্রভাষক নিয়োগ স্থগিত
জাবি প্রতিনিধি, সাগর কর্মকার:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তিনটি বিভাগে প্রভাষক নিয়োগের সব কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বিভাগ তিনটি হলো— প্রত্নতত্ত্ব, সরকার ও রাজনীতি এবং চারুকলা বিভাগ।
এর আগে গত বছরের ৮ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রত্নতত্ত্ব বিভাগে দুটি, সরকার ও রাজনীতি বিভাগে দুটি এবং চারুকলা বিভাগে একটি করে পদে প্রভাষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। উক্ত বিজ্ঞপ্তিতে এসএসসি ও এইচএসসি উভয়ক্ষেত্রে সনাতন পদ্ধতিতে প্রথম বিভাগ ও গ্রেডিং পদ্ধতিতে বিজ্ঞান ও বাণিজ্য শাখায় জিপিএ ৪.২৫ এবং মানবিক শাখায় জিপিএ ৪.০০ থাকতে হবে বলে উল্লেখ করা হয়।
কিন্তু ২০১০ সালের ২ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জিপিএ ৩.০০ বা তদুর্ধ্বকে সনাতন পদ্ধতির প্রথম বিভাগ উল্লেখ করে সামঞ্জস্য বিধান করা হয়। কিন্তু মন্ত্রণালয়ের সেই প্রজ্ঞাপন না মেনে জাবি কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে, যা বেআইনি বলে রিটে উল্লেখ করা হয়।
একইসঙ্গে জাবি’র জারি করা গত ৮ নভেম্বরের ওই নিয়োগ বিজ্ঞপ্তি কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার এবং সরকার ও রাজনীতি বিভাগের সভাপতিকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
এ সংক্রান্ত রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার (২ জানুয়ারি) বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।
এদিকে, ভর্তি পরীক্ষার মাধ্যমে যোগ্যতা প্রমাণ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং অনার্স ও মাস্টার্সে ভালো ফল থাকা সত্ত্বেও শুধুমাত্র এসএসসি ও এইচএসসিতে উল্লিখিত পরিমাণ জিপিএ না থাকার কারণে অনেকেই জাবি’র তিনটি বিভাগে প্রভাষক পদে আবেদনের সুযোগ থেকে বঞ্চিত হন। পরে তাদের মধ্যে সরকার ও রাজনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী গাজী ইব্রাহিম আল মামুন ও মো. শহিদুল ইসলাম জাবি’র ওই নিয়োগ বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন।

স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে চালু হলো ড. সুকুমার রায় মেধা বৃত্তি
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায়
দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী
ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী 