News Bangla 24 BD | ‘বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা আরও প্রতিষ্ঠিত হয়েছে-ওবায়দুল কাদের - News Bangla 24 BD
News Head
 রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ ফুলের মেলা পাখির গানে পহেলা আষাঢ়ের বিকেল কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫

‘বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা আরও প্রতিষ্ঠিত হয়েছে-ওবায়দুল কাদের


আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘হোলি আর্টিজান মামলার রায়ে স্বাধীন বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা আরও প্রতিষ্ঠিত হয়েছে।’ বুধবার দুপুরে যশোর ঈদগাহ ময়দানে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কাছে জঙ্গিদের যে কোন নিস্তার নেই সেটাও প্রমাণ হয়েছে। এ রায় জঙ্গিবাদের আশ্রয় দাতাদের জন্যও একটি অশনি সংকেত। এ রায় বাংলাদেশের জনগণের জন্য একটি শান্তিময় ভবিষ্যৎ প্রতিষ্ঠা করলো।’

তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করার জন্য দলীয় নেতাকর্মীদের অর্ন্তকলহ পরিহার করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দল ভারি করার জন্য খারাপ, সুবিধাবাদী, চাঁদাবাজ দরকার নেই। কোন দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, মাদক ব্যবসায়ীর স্থান আওয়ামী লীগে হবেনা। প্রধানমন্ত্রী শুদ্ধি অভিযান ঘর থেকে শুরু করেছেন, ঘরকে শাস্তি দিয়ে পরকে শেখাবেন-এটাই শেখ হাসিনার পলিসি।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা উন্নয়ন করবো, আপনারা মানুষকে খুশি রাখবেন। যতই উন্নয়ন হোক, আচরণ যদি খারাপ হয় উন্নয়নের মূল্য নেই।’

জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এস এম কামাল প্রমুখ বক্তব্য রাখেন। সম্মেলন উদ্বোধন করেন দলের আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য পিযুষকান্তি ভট্টাচর্য। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সমঝোতার মাধ্যমে শহিদুল ইসলাম মিলনকে ও শাহীন চাকলাদাকে পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ