News Bangla 24 BD | দূর্বল নেতৃত্বের কারণে বিএনপি এখন অস্তিত্ব সংকটে পড়েছে-কাদের - News Bangla 24 BD
News Head
 রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ ফুলের মেলা পাখির গানে পহেলা আষাঢ়ের বিকেল কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫

দূর্বল নেতৃত্বের কারণে বিএনপি এখন অস্তিত্ব সংকটে পড়েছে-কাদের


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দূর্বল নেতৃত্বের কারণে বিএনপি এখন অস্তিত্ব সংকটে পড়েছে। বিএনপির কে যে কখন কি বলেন, সেটা বোঝা বড় কঠিন। তাদের এ মুহূর্তের নেতৃত্বের দুর্বলতা, তাদের অস্তিত্ব ঝুঁকির মুখে ফেলেছে।

সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রণালয়ের সভা কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির দুজন ডাক সাইটের নেতা বিদায় নিয়েছেন, আবার কে যে কখন যান, সেটা বলা মুশিকল। তাদের মধ্যে টানাপোড়েন চলছে। মুক্তির আন্দোলন নিয়ে কেউ বলছেন এখনও আন্দোলনের সময় হয়নি। তারা সব কিছুতে ব্যর্থ হয়ে আদালতের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছেন।’

আরপিও অনুযায়ী আওয়ামী লীগের কমিটিতে ৩৩ শতাংশ নারী কোটা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা তো ২০২০ সাল পর্যন্ত সময় আছে। সেটা আমাদের মাথায় আছে। আমরা নারী নেতৃত্ব ও প্রতিনিধিত্ব আরো বাড়ানোর ব্যাপারে সক্রিয় চিন্তা ভাবনা করছি।’

মন্ত্রিসভার রদবদল প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। তবে সম্মেলনের আগে তা হচ্ছে না। এ মাসে সম্ভবনা কম। নতুন বছরে হবে কিনা সেটা প্রধানমন্ত্রী বলতে পারেন। তবে মন্ত্রিসভার পরিবর্তন ও সংযোজন, এগুলো তো রুটিন অনুযায়ী সব দেশেই হয়।

আওয়ামী লীগের ২১তম সম্মেলনের প্রস্তুতির বিষয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের সম্মেলনের জন্য প্রস্তুতি ভালো। জেলা পর্যায়ে অনেকগুলো সম্মেলনের কাজ শেষ করেছি। ১৮ ডিসেম্বর সম্মেলন হবে ঝালকাঠি জেলায়। ১৩ তারিখ হবে গোপালগঞ্জের সম্মেলন। মোট ২৫-৩০টা সম্মেলন হয়ে যাবে। এখন সভাপতি-সেক্রেটারি নির্বাচন করা হচ্ছে, বাকি পূর্ণ কমিটি পরে অনুমোদন দেয়া হবে।

সম্মেলনে নেতৃত্বের পরিবর্তন আসবে কি না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, পদে থাকা নিয়ে আমি এ ধরনের কথা বলিনি। আমি বলেছি- সভাপতি পদে পরিবর্তনের সম্ভাবনা নেই। নেত্রী বার বার বিদায় নিতে চান। তিনি যেতে চাইলেও তাকে যেতে দেওয়া যায় না।

তিনি বলেন, বাকি পদগুলো নেত্রী নিজে সাজান। তিনি যেটা ভালো মনে করেন তা করবেন। যেকোনো পদে পরিবর্তন হতে পারে, নেত্রী দলের স্বার্থে করতে পারেন। তিনি যা করবেন, এক বাক্যে সবাই মেনে নেবেন। এ ক্ষেত্রে কোন ক্ষোভ, দুঃখ কিংবা বেদনা নেই। এমন কিছু এ পর্যন্ত কখনও হয়নি, এবারও হবে না আশা করি।

নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন সম্পর্কে শাজাহান খানের দেওয়া বক্তব্যের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশনা দেবেন, সেভাবেই সরকার চলবে। এখানে কারো ইচ্ছার কোনো বিষয় নেই। আইন তার নিজস্ব গতিতে চলবে। বাসস

এ বিভাগের অন্যান্য সংবাদ