News Bangla 24 BD | ঝিনাইদহের মহেশপুর কৃষকের জমির ধান কাটলো নেপা ছাত্রদলের নেতাকর্মীরা - News Bangla 24 BD
News Head
 রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ ফুলের মেলা পাখির গানে পহেলা আষাঢ়ের বিকেল কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫

ঝিনাইদহের মহেশপুর কৃষকের জমির ধান কাটলো নেপা ছাত্রদলের নেতাকর্মীরা


ঝিনাইদহঃ
ঝিনাইদহে মহেশপুর উপজেলাই শ্রমিক সংকট নিরসণে এক কৃষকের ৫০ শতকের জমির ধান কেটে দিয়েছে নেপা ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের নেপা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড নেপা গ্রমের কৃষক নাসির উদ্দীনের ক্ষেতের ধান কেটে দেয় তারা। ধান কেটে জমিতে রেখেন আসেন। পরে শুকালে তা বেঁধে মাড়াই করে দেওয়া হবে বলে জানায় ছাত্রদলের নেপা ইউনিয়ন সভাপতি আহসান হাবীব। এতে অংশ নেয় নেপা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল রানা,সহ- সভাপতি সহেল রান,সহ সাধারণ সম্পাদক সুজন মিয়া, সাইদুল ইসলাম আঙ্গুর, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাঈমুর রহমান সাগর, ৪ নং ওয়ার্ড সভাপতি রাকিবুল ইসলাম রকি সাধরণ সম্পাদক রাকিব হাচান, সহ-সভাপতি ইয়াসিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, ৩ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি আসমাউল হোসেন সাধারণ আশিকুর রহমান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। নেপা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আহসান হাবিব বলেন আগামী রাষ্ট্রনায়ক ছাত্রদলের অভিভাবক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ও ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি এসএম সমেনুজ্জামান সমিন ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক ভাইয়ের নেতৃত্বে নেপা ইউনিয়ন ছাত্রদলের সদস্যদের কে নিয়ে অসহায় দরিদ্র কৃষকদের বোরো ধান কর্তন এর কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি আরো বলেন নেপা ইউনিয়নের যেকোন প্রান্ত থেকে কৃষক ভাইয়েরা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের ধান কেটে দেওয়ার চেষ্টা করবো।

এ বিভাগের অন্যান্য সংবাদ