News Bangla 24 BD | ভারতের গুজরাটের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় তাওকতে - News Bangla 24 BD
News Head
 রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ ফুলের মেলা পাখির গানে পহেলা আষাঢ়ের বিকেল কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫

ভারতের গুজরাটের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় তাওকতে


ঘণ্টায় ১৯০ কিলোমিটার বেগে ভারতের গুজরাটের দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় তকতে। স্থানীয় সময় আজ রাত ৮টা থেকে ১১টার মধ্যে উপকূলে আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া বিভাগ।

ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে দূর্যোগব্যবস্থয়াপনায় কর্মরত উদ্ধারকর্মীদের গুজরাটে নিয়ে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানা যায়।

ক্ষয়ক্ষতি এড়াতে এরই মধ্যে গুজরাটের দেড় লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। এর মধ্যে শুধু পোরবান্দার ও মাহুভা এলাকা থেকেই সরানো হয়েছে ২৫ হাজার মানুষকে। মহারাষ্ট্র ও গুজরাটের প্রায় ৭ হাজার মাছ ধরা নৌকাকে যত দ্রুত সম্ভব তীরে ফেরার নির্দেশ দেয়া হয়েছে। সাময়িক বন্ধ রাখা হয়েছে মুম্বাই বিমানবন্দরের ফ্লাইট চলাচল। ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

ঘূর্ণিঝড় তাওকতের আগাম প্রভাব শুরু হয় ভারতের কেরালা ও কর্ণাটকের উপকূলে। এই দুই জায়গায় মোট ছয়জন নিহত হয়েছেন। যে ছ’টি জেলায় ঝড়ের দাপট সবচেয়ে বেশি, তার মধ্যে তিনটি উপকূলবর্তী ও তিনটি পশ্চিমঘাট পর্বত সংলগ্ন। এতে অন্তত ৭৩টি বাড়ি ভেঙে পড়েছে বলেও জানিয়েছে কর্ণাটক প্রশাসন।

শনিবার (১৫ মে) এই ঘূর্ণিঝড় নিয়ে আলোচনায় বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সেই বৈঠকে নির্দেশ দেন যেন এই ঝড়ের কারণে করোনা চিকিৎসায় কোনও সমস্যা না দেখা যায়। হাসপাতালগুলিতে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা থেকে শুরু করে বাকি সব পরিষেবা যাতে দেওয়া হয়, সে কথা বলেন তিনি। ঝড়ের সময় দলের কর্মীদের সাধারণ মানুষের পাশে থাকার নির্দেশ দিয়ে টুইট করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও।

এ বিভাগের অন্যান্য সংবাদ