News Bangla 24 BD |  নিজেদের অবস্থান ভারী করার জন্য পকেট কমিটি করা যাবে না-ওবায়দুল কাদের - News Bangla 24 BD
News Head
 দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন গাজীপুর পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইলেকট্রনিকভাবে সমঝোতা স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র-ইরান ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী কালিয়াকৈর পৌরসভায় ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় গাজীপুরে পুলিশের পৃথক অভিযান, ইয়াবা ও গাঁজাসহ ৫৪ জন গ্রেপ্তার ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী

 নিজেদের অবস্থান ভারী করার জন্য পকেট কমিটি করা যাবে না-ওবায়দুল কাদের


 নিজেদের অবস্থান ভারী করার জন্য পকেট কমিটি করা যাবে না। বিতর্কিত কাউকে দলে ঠাই দেওয়া যাবে না। সামনের নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে দলের মধ্যে সুদৃঢ় ঐক্য ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, কর্মীরা কোণঠাসা হয়ে পড়লে আওয়ামী লীগ কোণঠাসা হয়ে যাবে।

আজ রবিবার (২০ জুন) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন।

গত এক যুগে আওয়ামী লীগের সাফল্যের বিষয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, ১২ বছর আগের ঋণগ্রস্ত বাংলাদেশ এখন ঋণ সহায়তার এক অভূতপূর্ব সাফল্যের দেশ। বিশ্ব আজ অবাক হয়ে তাকিয়ে থাকে বদলে যাওয়া বাংলাদেশের দিকে।

এদেশে লুটপাট তন্ত্র চালু করেছিল বিএনপি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন বহুদলীয় গণতন্ত্রের নামে বহুদলীয় তামাশায় বাংলাদেশকে পরিণত করেছে বিএনপি। তাদের শাসনামলে দুর্নীতির কারণে তাদের কোন নেতাকে শাস্তির আওতায় আনা হয়নি, অন্যদিকে শেখ হাসিনা দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে চলে বলেও জানান মন্ত্রী। বিএনপি মানুষের ভাগ্য উন্নয়ন চায় না, তারা নিজেদের ভাগ্য উন্নয়ন করতে চায় বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

নিজ কর্মেই জিয়াউর রহমান ইতিহাসের খল নায়কে পরিণত হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এদেশের জন্য কি করেছে, যার জন্য জনগণ তাদের আন্দোলনে সাড়া দিবে? আওয়ামী লীগ নাকি জিয়াউর রহমানকে খলনায়ক বানাতে চায়, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন প্রকৃতপক্ষে আওয়ামী লীগ নয়, জিয়া নিজ কর্মের কারণেই ইতিহাসের কাঠগড়ায় খলনায়ক হিসেবে চিহ্নিত। ইতিহাস বিকৃতির জন্য জনগণ জিয়াউর রহমানকে কোনদিন ক্ষমা করবে না। জিয়া ইতিহাসের বিচারে অভিযুক্ত। ইতিহাসের ফুটনোটকে বিএনপি মহানায়ক বানানোর অপচেষ্টা করে যাচ্ছে।

নানান প্রতিকূলতা পেরিয়ে শেখ হাসিনার বাংলাদেশ আজ এক প্রত্যয়ী এবং সম্ভাবনাময় দীপ্যমান বাংলাদেশ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অর্থনীতির প্রতিটি সূচকে এগিয়ে যাওয়া বাংলাদেশ আজ মাথা তুলে দাঁড়িয়েছে। প্রবাসী আয় প্রাপ্তিতে বাংলাদেশ একধাপ এগিয়ে এখন সপ্তম স্থানে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৪৫.চার ছয় বিলিয়ন মার্কিন ডলার। চলমান মেগা প্রকল্পগুলোর কাজ শেষ হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা আরও বাড়বে, বাড়বে সমৃদ্ধি।

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদের সভাপতিত্বে বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মান্নান খান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।

এ বিভাগের অন্যান্য সংবাদ