News Bangla 24 BD | ইটালীতে স্বামী-স্ত্রীসহ ৩ বাঙালি অভিযুক্ত - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার

ইটালীতে স্বামী-স্ত্রীসহ ৩ বাঙালি অভিযুক্ত


ভূয়া কোম্পানি গঠন করে ইতালি প্রবাসী বাংলাদেশিদের ১.৬ মিলিয়ন পাউন্ড বেনিফিট প্রতারণায় সহযোগিতার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন তিন ব্রিটিশ বাংলাদেশি নাগরিক। অভিযুক্তরা হলেন ইলফোর্ডের বাসিন্দা চৌধুরী মুঈদ ও আসমা খানম এবং টাওয়ার হ্যামলেটসের বাসিন্দা হাবিবুর রহমান। অভিযুক্ত দম্পতি ৫১ বছর বয়সী চৌধুরী মুঈদ পেশায় একজন অ্যাকাউন্ট্যান্ট ও তার স্ত্রী আসমা খানম(৪৭)।
টাওয়ার হ্যামলেটসের একটি ঠিকানা ব্যবহার করে ফ্যামিলিস ফর সার্ভাইভাল ইউকে এবং এইজ শেল্টার ইউকে লিমিটেড নামে দুটি কোম্পানির মাধ্যমে রেডব্রিজ ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে ইতালিয়ান পাসপোর্টধারী বাংলাদেশিদের ইউকের কাজ দেখিয়ে তাদের নামে প্রায় ১ দশমিক ৬ মিলিয়ন পাউন্ড বেনিফিট ক্লেইম করেছেন বলে আদালতের শুনানিতে উল্লেখ করা হয়েছে। এ প্রতারণার কাজে সহযোগিতা করায় টাওয়ার হ্যামলেটসের নাগরিক হাবিবুর রহমান নামে অন্য আরেক ব্যক্তি দোষী সাব্যস্ত হয়েছেন।
স্নেয়ার্সব্রোক ক্রাউন কোর্টে ১২ সদস্যের জুরি বোর্ড প্রায় ৯ ঘণ্টা শুনানি শেষে তাদের দোষী সাব্যস্ত করেন। যদিও জুরির সামনে নিজেদের নির্দোষ বলে দাবি করেছেন অভিযুক্তরা। আগামী ৮ এপ্রিল তাদের সাজার মেয়াদ ঘোষণা করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ