পাকিস্তানে সরকারি চাকরিজীবীদের বাসে বোমা, ১৫ জনের মৃত্যু
পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় পেশোয়ারে সরকারি চাকরিজীবীদের বহনকারী একটি বাসে শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২৫ জন। বুধবার এই ঘটনা ঘটে। খবর ডন নিউজের।
বাসটি মারদান থেকে প্রাদেশিক রাজধানীর উদ্দেশে যাচ্ছিল। বিস্ফোরণের পরপরই আশেপাশের অধিবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এলাকাটি নিরাপত্তা বাহিনী ঘিরে ফেলে। হতাহতদের কাছের হাসপাতালে পাঠানো হয়েছে।
সুপারিনটেনডেন্ট অব পুলিশ মুহাম্মাদ কাসিফ জানান, বোমাটি বাসের পেছনের অংশে পেতে রাখা হয়েছিল।তিনি আরও বলেন, “১৫ জন ব্যক্তি নিহত এবং ২৫ জন ব্যক্তি মারাত্মক আহত হয়েছেন।”
পেশোয়ারে সরকারি চাকরিজীবীদের লক্ষ্য করে চালানো হামলার ঘটনা এবারই প্রথম নয়। ২০১২ ও ২০১৩ সালেও একই ধরনের হামলায় অন্ততপক্ষে ৩৮ জন নিহত হয়েছিলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এই হামলার ঘটনায় নিন্দা জানিয়ে নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন।

স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইলেকট্রনিকভাবে সমঝোতা স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র-ইরান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায়
দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী 