News Bangla 24 BD | শোষনমুক্ত সমাজ ব্যবস্থার জন্য যুদ্ধ করে দেশ স্বাধীন করা হয়েছিল- মির্জা ফখরুল - News Bangla 24 BD
News Head
 কওমি মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: পটিয়ায় এমপি এনাম সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

শোষনমুক্ত সমাজ ব্যবস্থার জন্য যুদ্ধ করে দেশ স্বাধীন করা হয়েছিল– মির্জা ফখরুল


স্বাধীনতার ৪৪ বছর পার হয়ে ৪৫ বছরে পর্দাপন করতে যাচ্ছি। মানুষ যে আশা নিয়ে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল তার কতটুকু পুরন হয়েছে তার হিসেব করার সময় এসেছে। শোষনমুক্ত সমাজ ব্যবস্থার জন্য যুদ্ধ করে দেশ স্বাধীন করা হয়েছিল। আসলে কি দেশ শোষন মুক্ত হয়েছে? বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে রাজধানীর পুরানো পল্টনে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনে ২৩ মার্চ পতাকা দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

একনায়কতন্ত্রের বাধা সড়াতে হবে এমন মন্তব্য করে ফখরুল বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সংগ্রাম করতে হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নতুন দিগন্তের সূচনায় ভিশন-২০৩০ ঘোষণা করেছেন। একনায়কতন্ত্রের বাধা সড়াতে জাতীয় ঐক্যর বিকল্প নেই। আর জাতীয় ঐক্য গঠন করতে দেশের সকল রাজনৈতিক দলগুলোকে একত্রিত করতে হবে।

তিনি আরো বলেন, ইউপি নির্বাচনের আগে পৌরসভা, উপজেলা, সিটি কর্পোরেশন নির্বাচনেও একই কায়দায় দখল করে নিয়েছে সরকার। এর আগে জাতীয় নির্বাচনে তারা একটি ভোটার বিহীন নির্বাচন করে সরকার গঠন করেছে যা দেশ-বিদেশে কারো কাছে গ্রহনযোগ্যতা পায়নি।

আয়োজক সংগঠনের সভাপতি ফায়জুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ কল্যান পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মাদ ইবরাহিম বীর প্রতীক, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, এনপিপির চেয়ারম্যান ড.ফরিদুজ্জামান ফরহাদ, এডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানী, জাতীয় পার্টির মহাসচিব মোস্তাফা জামাল হায়দার প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ