হঠাৎ করে যদি নাকের ভেতর মিউকাস মেমব্রেনে প্রদাহ হয় তাকে একিউট রাইনাইটিস বলে। ভাইরাসের সংক্রমণে এমন হয়। ঋতু পরিবর্তনের সময় এটি বেশি দেখা যায়। নাকের ভেতর মিউকাস মেমব্রেনে যে গ্লান্ড বা গ্রন্থি থাকে একিউট রাইনাইটিসে সেখান থেকে নিঃসরণ হয়।
বিভিন্ন ভাইরাস এর জন্য দায়ী। যেমন-
১। রাইনোভাইরাস ২। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ৩। এডেনো ভাইরাস ৪। ইকো ভাইরাস ইত্যাদি
উপসর্গঃ একিউট রাইনাইটিসে বিভিন্ন উপসর্গ থাকে। যেমন-
১। নাক দিয়ে পানি পড়া ২। নাকের ভেতর অস্বস্তি ৩। হাঁচি ৪। জ্বর ৫। নাক বন্ধ হয়ে যাওয়া ৬। মাথা ব্যথা ৭। কানে অস্বস্তি ৮। আস্তে আস্তে নাকের নিঃসরণ কমতে থাকে এবং পুরু হতে থাকে।
৫-৬ দিনের মধ্যেই এসব উপসর্গ ভাল হয়ে যায়।
যেহেতু একিউট রাইনাইটিস সংক্রামক রোগ তাই এ রোগ হলে বাসায় থাকা উচিত। বাচ্চাদের এ সময় স্কুলে পাঠনো উচিত নয়। তাহলে অন্য বাচ্চাদেরও এমন হতে পারে। পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। জ্বরের জন্য প্যারাসিটামল দেয়া যেতে পারে। এন্টিবায়োটিক খুব কম ক্ষেত্রেই লাগে। ইনফেকশন তীব্র সন্দেহ হলে এন্টিবায়োটিক দেয়া হয়।
এন্টিহিস্টাসিন তেমন উপকার করে না। নাক পরিষ্কার করার জন্য ন্যাজাল ডিকনজেসটেন্ট ব্যবহার করা হয়।
একিউট রাইনাইটিস খুব সাধারণ সমস্যা। তাই এ বিষয়ে জানতে হবে। ঋতু পরিবর্তনের সময় সাবধানে থাকা উচিত। তাহলে অনেকটাই এ রোগ প্রতিরোধ করা যায়।
লেখক: ডা. মো. ফজলুল কবির পাভেল, সহকারি রেজিস্ট্রার, মেডিসিন, রাজশাহী মেডিকেল কলেজ

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায়
দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী
ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল 