News Bangla 24 BD | শিখে নিন ফালুদা তৈরির সহজ রেসিপি - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

ফালুদা পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে। মুখরোচক স্বাদে ঠাণ্ডা ঠাণ্ডা আবেশ পেতে ফালুদার তুলনা হয় না। অতিথি আপ্যায়নেও ফালুদা বেশ উপযোগী। বাড়ির সদস্যদের নাস্তায় হঠাৎ চমকে দিতে মজার ফালুদা হতে পারে আপনার হতেও। তাই চটপট শিখে নিন ফালুদা তৈরির সহজ রেসিপি। আর স্বাদের রাজ্যে ঢুঁ দিয়ে আসুন পরিবারের সদস্যদের নিয়ে।

যা যা লাগবে

সাবু দানা আধা কাপ, ঘন দুধ ১ গ্লাস, কনডেন্স মিল্ক আধা কাপ, চিনি পরিমাণমতো, সেদ্ধ করা নুডুলস ১ কাপ, পেস্তা বাদাম কুঁচি, কাজু বাদাম ১ টেবিল চামচ, স্ট্রবেরি, আম ও কলা কুচি করে কাটা ২ টেবিল চামচ, আপেল, আঙুর কুঁচি ১ চা চামচ, আইস ক্রিম পরিমাণমতো, বরফ কুঁচি পরিমাণমতো, জেলি অল্প, রুহ-আফজা পরিমাণমতো।

যেভাবে করবেন

পানি দিয়ে সাবু দানা সেদ্ধ করে নিন। ঘন দুধ, কনডেন্স মিল্ক ও চিনি একসঙ্গে জ্বাল দিয়ে ঘন করে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিতে হবে। তারপর একটি সার্ভিস বাটি বা গ্লাসে পর্যায়ক্রমে প্রথমে সেদ্ধ সাবু দানা ও নুডুলস এর পর ঘন দুধ দিন। এবার দুই ফ্লেভারের আইস ক্রিম, বাদাম কুঁচি, আবার ঘন দুধ, নুডুলস, ফলের টুকরো, মাওয়া কুচি এবং সবশেষে ঘন দুধ, জেলো, রুহ-আফজা ও বরফ কুচি দিয়ে ইচ্ছামত সাজিয়ে পরিবেশন করুন। ব্যাস হয়ে গেল সেরা স্বাদের ফালুদা।

এ বিভাগের অন্যান্য সংবাদ