News Bangla 24 BD | ঝিনাইদহে টিভিতে খেলা দেখা নিয়ে দুই ভাইকে পিটিয়ে জখম - News Bangla 24 BD
News Head
 শুক্রবারের বিশেষ আমলে বিপুল সওয়াব ময়মনসিংহে যুবদল-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী খামেনির দাফনে সপ্তাহব্যাপী আনুষ্ঠানিকতা, কোন দিন কোথায় কী? আজ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন ফুটবলের উন্নয়নে ব্রাজিল-আর্জেন্টিনার সহায়তা চাইলেন ক্রীড়া প্রতিমন্ত্রী টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ১৬ জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪

ঝিনাইদহে টিভিতে খেলা দেখা নিয়ে দুই ভাইকে পিটিয়ে জখম


জাহিদুর রহমান তারিক ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলার সদরের পার্বতীপুর গ্রামে এবার টিভিতে খেলা দেখাকে কেন্দ্র করে দুই ভাইকে পিটিয়ে আহত করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার রাত ৯ টার দিকে। আহতরা হল, সদর উপজেলার চন্ডিপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম ও আজিজুল ইসলাম। তাদেরকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯ টার দিকে জেলার সদর উপজেলার পার্বতীপুর গ্রামের একটি চায়ের দোকানে টিভিতে ক্রিকেট খেলা দেখছিল বড় ভাই আশরাফুল ইসলাম ও ছোট ভাই জাহিদুল ইসলাম। এসময় ওই গ্রামেরই জসিম, উজ্জল সহ কয়েকজন যুবক টিভিতে সিনেমা দেখতে চায়। এ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক সৃষ্টি হয়।

এরই এক পর্যায়ে তারা আশরাফুল ও জাহিদুলকে পিটিয়ে মারাতœক আহত করে। পরে আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে রাত সাড়ে ১১ টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: দেবাশীষ রায় জানান, হাসপাতালে ভর্তি দু-জনের মধ্যে আশরাফুলের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ