দক্ষিণ সুরমায় পিকআপ ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
দক্ষিণ সুরমা রেলগেইট এলাকায় মোটরসাইকেল-পিকআপ ভ্যানের সংঘর্ষে মাসুম আহমদ (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুম সিলেট শহরতলির লালাবাজারের হিলপুর গ্রামের আবদুল জলিলের ছেলে। তিনি পরিবারের সাথে দক্ষিণ সুরমার লাউয়াই এলাকাস্থ বনলতা হাউজে থাকতেন।
দক্ষিণ সুরমার রেলগেইট এলাকায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের বিপরীতমুখী সংঘর্ষে মাসুম গুরুতর আহত হন। তাকে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎস মৃত ঘোষণা করেন।
দক্ষিণ সুরমা থানার ওসি আতাউর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

নজরুল বর্ষ উদ্যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড
শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে কৃষি সহায়তা বিতরণ
পূবাইলে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
টঙ্গীতে যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১ 