সিলেটে শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে তাঁতী লীগের মিছিল
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, সিলেটবাসী গর্বিত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য। কারণ গত মাসে আওয়মীলীগের জাতীয় সম্মেলন শেষে, প্রথম সফর হিসেবে সিলেটকে তিনি গুরুপ্ত দিয়েছেন। তিনি সবসময় সিলেটের মানুষকে নিজের আপনজন মনে করেন। তাই সিলেটের মানুষ ও তাকে তাদের হৃদয়ে স্থান দিয়েছেন। আগামী ২৩ নভেম্বরের আলিয়া মাদ্রাসা মাঠের জনসভা হবে জনসমূদ্র। দেশরতœ জননেত্রী শেখ হাসিনার জনসভা সফল করার জন্য তাঁতীলীগের নেতৃবৃন্দকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে।
তিনি বুধবার বিকেলে তাঁতী লীগ সিলেট মহানগর আয়োজিত, জননেত্রী শেখ হাসিনা কে স্বাগত জানিয়ে প্রচার মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তাঁতী লীগ সিলেট বিভাগের প্রধান সমন্বয়কারী ও সিলেট মহানগরের সভাপতি মোহাম্মদ বাদশা গাজীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. নুরে আলম সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত সভায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক বিশিষ্ট গীতিকার প্রিন্স সদরুজ্জামান, সিলেট জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনকল্যান সম্পাদক বিশিষ্ট চিকিৎসক ডা. আরমান শিপলু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নুরুল আমিন, মো. আলমগীর হোসেন আরাফাত চৌধুরী আজাদ, নোমান আহমদ,আব্দুস সোবহান, মো. শহীদ আহমদ, মো. আব্দুল কাইয়ুম,মো. খোকন আলী মো. কামরুল ইসলাম , মোহাম্মদ শরিফ গাজী, মির্জা সুয়েব আহমদ, পারভেজ আহমদ রাজু, মো. আকমল হোসেন, এডভোকেট মারুফ আহমদ, মো. রানা আহমদ, ডা. সমুন কান্তি দত্ত, মো. আব্দুল হাসিম,জুবেল আহমদ,রায়হান আহমদ,রাসেল আহমদ,সুব্রত সরকার, আজিজুল ইসলাম, সাহেদ আহমদ, শালিম আহমদ, দেলোয়ার হোসেন,আব্দুর মতিন,মো. আব্দুল মুমিন, তাহের আহমদ,মো. ফাহিম ইসলাম, রিয়াদ আহমদ, মো. শাহিন, রাসেল হাসান,মো. তারেক, বাবলু মিয়া,আলম আহমদ,ইন্দ্রজিৎ, জসু মিয়া, তাপস সরকার,রুহেল আহমদ,নাঈম ইসলাম, রিপন আহমদ, অন্য পাত্র প্রমুখ।
স্বাগত প্রচার মিছিলটি সিলেট জেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আম্বরখানা প্রয়েন্ট এসে শেষ হয়।

নজরুল বর্ষ উদ্যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড
শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে কৃষি সহায়তা বিতরণ
পূবাইলে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
টঙ্গীতে যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১ 