মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তীকে কারাগারে প্রেরণ
দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলায় সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েলের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকালে তাকে মূখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক সাইফুজ্জামান হিরো এ আদেশ দেন।
এর আগে বুধবার রাত সাড়ে ৮ টায় তাকে নগরীর মির্জাজাঙ্গাল এলাকা থেকে গ্রেফতার করে দুদক। দুর্নীতি দমন কমিশন সিলেটের উপ-পরিচালক রেভা হালদার সংবাদ মাধ্যমকে বলেন, আটক সুব্রত চক্রবর্তী মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন এবং অন্যান্য খাত থেকে আসা প্রায় ৪ কোটি টাকা আত্মসাত করেন।
দুদক তাকে নিজেদের কার্যালয়ে হাজির হয়ে সম্পদের হিসাব দেয়ার জন্য একাধিক নোটিশ দিলেও তিনি দুদককে অসহযোগিতা করায় তার বিরুদ্ধে গত ১ সেপ্টেম্বর দুদক আইনের ১৯ (৩) ধারায় একটি মামলা দায়ের করা হয়।

নজরুল বর্ষ উদ্যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড
শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে কৃষি সহায়তা বিতরণ
পূবাইলে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
টঙ্গীতে যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১ 