News Bangla 24 BD | অপহরণ নয়, স্বেচ্ছায় প্রেমিকের সাথে গিয়েছিলেন সিকৃবি’র ঐশী - News Bangla 24 BD
News Head
 সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি

অপহরণ নয়, স্বেচ্ছায় প্রেমিকের সাথে গিয়েছিলেন সিকৃবি’র ঐশী


সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ঐশীকে অপহরণ করা হয়নি। তিনি স্বেচ্ছায় প্রেমিকের সাথে গিয়েছিলেন। তার বাবার দায়ের করা অপহরণ মামলায় তাকে ও তার প্রেমিককে নিজ জিম্মায় জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার সকালে তারা আদালতে হাজির হলে দুপুর ২টায় এডিশনাল চীফ মেট্টোপলিটন ম্যাজিষ্ট্রেট উম্মে সরাবন তহুরা তাদের নিজ নিজ জিম্মায় জামিন মঞ্জুর করেন ।

সিলেট কৃষিবিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের শেষ বর্ষের ছাত্রী ঐশী ক্যাম্পাসে সাংস্কৃতিক কর্মকান্ডের জন্য বিখ্যাত। তিনি ছাত্রী হলে থাকতেন। গত ৭ নভেম্বর থেকে তাকে আর ক্যাম্পাসে দেখা যাচ্ছিলনা।

এ অবস্থায় তার পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন। তার বাবা সনাতন হামোমে শাহপরাণ থানায় অপহরণ মামলা দায়ের করেন।

মামলায় তিনি উৎপল সিংহ ও তার বাবা মাকে আসামী করেন। উৎপলদের বাড়ি হবিগঞ্জে। তার বাবার নাম উপেন্দ্র সিংহ। উৎপল লিডিং ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ