শাবিতে তিনদিন ব্যাপী জিইবি বিভাগে যুগপূর্তি ও পূনর্মিলনী উৎসব শুরু ১ ডিসেম্বর
শাবি প্রতিনিধি::
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের বারো বছর পূর্তি উপলক্ষ্যে তিনদিন ব্যাপি ‘যুগপূর্তি ও পূনর্মিলনী উৎসব’ শুরু হচ্ছে আগামী ১-৩ ডিসেম্বর।
‘চ্যালেঞ্জ এন্ড ইনোভেশন অব বায়োটেকনোলজিস্ট ইন বাংলাদেশ’ এ স্লোগনকে সামনে রেখে এ আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে প্রাণ আর এফএল গ্রুপ।
শনিবার জিইবি বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য জানান ।
তিনি জানান, তিনদিন ব্যাপি অনুষ্ঠানের প্রথম দিন ১ ডিসেম্বর র্যালি, সায়েন্টিফিক সেশন, জব ফেয়ার, দ্বিতীয় দিন সিলেট নগরীতে ট্রাক র্যালি, বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহনে কেন্দ্রীয় মিলনায়তনে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে। প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান। এছাড়া সভাপতিত্ব করবেন শাবি ভিসি অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া। সায়েন্টেফিক সেশনে কিন নোট স্পীকার হিসেব এনার্জি রেগুলেটরী বোর্ড এর চেয়ারম্যান অধ্যাপক নঈম চৌধুরী, জেনিথ ফার্মাসিটিক্যাল লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর ড. বিলাল উদ্দিন আহমেদ উপস্থিত থাকবেন।
এছাড়া ৩ ডিসেম্বর, তৃতীয় দিনের আয়োজনে সবার জন্য উন্মুক্ত কনসার্ট থাকছে। এস আই টুটুলের অংশগ্রহণে ধ্রুবতারা ব্যান্ড ও ক্লোজআপ তারকারা গাইবেন এই কনসার্টে।

নজরুল বর্ষ উদ্যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড
শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে কৃষি সহায়তা বিতরণ
পূবাইলে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
টঙ্গীতে যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১ 