News Bangla 24 BD | সিলেটে শেখ হাসিনার জনসভা স্থগিত - News Bangla 24 BD
News Head
 সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি

সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা স্থগিত করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে এই জনসভার আয়োজন করেছিলো সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগ। জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ায় নির্বাচনী আচরণবিধির কারণে এই সমাবেশ হচ্ছে না বলে জানা গেছে।

আগামী ২৮ ডিসেম্বর সারাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া জেলা পরিষদ নির্বাচনের তফসিল রবিবার ঘোষণা করা হয়েছে।

সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দন আহমদ কামরান ও জেলা আওয়ামীলিগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী জনসভা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।

জনসভা না হওয়ায় সিলেটে যেসব উন্নয়ন প্রকল্প প্রধানমন্ত্রী উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা ছিল সেগুলোও স্থগিত করা হয়েছে। তবে জনসভা না হলেও ২৩ নভেম্বর সিলেটে প্রধানমন্ত্রীর বাকি কর্মসুচিগুলো ঠিক থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ