News Bangla 24 BD | ডিসেম্বরে কমবে জ্বালানি তেলের দাম : অর্থমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ডিসেম্বরে কমবে জ্বালানি তেলের দাম : অর্থমন্ত্রী


অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন আগামী ডিসেম্বর মাসে জ্বালানি তেলের দাম আরেক দফা কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। চলতি মাসের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ নিয়ে আলোচনা হবে। তিনি রোববার দুপুরে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে প্রধামন্ত্রীর জনসভাস্থল (পরে স্থগিত) পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন।
জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্তের ব্যাপারে তিনি আরও বলেন, তেলের দাম কমানোর বিষয়ে একটু লজিস্টিক সমস্যা আছে। এ মাসেই প্রধানমন্ত্রীর সাথে রিভিউ করা হবে। সিদ্ধান্ত নিতে ডিসেম্বরের ১০ তারিখ পার হয়ে যাবে। কেননা, ৪ থেকে ১০ ডিসেম্বর আমি দেশে থাকবো না।
এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী ২৩ নভেম্বর সিলেট সফর করবেন আওয়ামী লীগের সভানেত্রী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানরগ আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার কথা ছিলো। কিন্তু, রোববার জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণায় হওয়ায় জনসভা স্থগিত করা হয়। তফসিল অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হতে পারে এমন আশঙ্কায় প্রধানমন্ত্রী দলীয় জনসভা করতে অপরাগতা প্রকাশ করেন।
এদিকে, রোববার বেলা ১টায় অর্থমন্ত্রী নগরীর হাফিজ কমপ্লেক্সে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সাথে মতবিনিময় করেন। এসময় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সিলেটের এ সফর বিভিন্ন কারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গত মাসে আওয়ামী লীগের কাউন্সিলে সভাপতি হিসেবে ফের দায়িত্ব পাওয়ার পর শেখ হাসিনা ২৩ নভেম্বর আলিয়া মাঠে প্রথম কোন উন্মুক্ত জনসভায় বক্তব্য রাখবেন। এজন্য সিলেটবাসী সম্মানিত হয়েছেন। তার বিনিময়ে আমরা সিলেটবাসী আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা ও ভালবাসা দিয়ে তাঁকে সম্মানিত করতে চাই।
মতবিনিময় সভায় জাতিসংঘস্থ বাংলাদেশ স্থায়ী মিশনের সাবেক প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আবদুল মোমেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট লুৎফুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জেলা শাখার সহ-সভাপতি আশফাক আহমদ, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সাবেক সভাপতি সিরাজ বক্স, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ ন ম শফিকুল হক, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নিজাম উদ্দিন, বিজিত চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, অধ্যক্ষ সুজাত আলী রফিক, অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, অধ্যাপক জাকির হোসেন, ফয়জুল আনোয়ার আলাউর, দেওয়ান গৌছ সুলতান, শফিউল আলম চৌধুরী নাদেল, অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, অ্যাডভোকেট ইকবাল হোসেন, মোহাম্মদ আলী দুলাল, আব্দুর রহমান জামিল, সাইফুল আলম রুহেল, অ্যাডভোকেট রাজ উদ্দিন, নুরুল ইসলাম পুতুল, সৈয়দ এফতার হোসেন পিয়ার, মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাদশা, মো. নিজাম উদ্দিন চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা আব্দুল বাসিত, অ্যাডভোকেট আফসর আহমদ, যুবলীগ নেতা আলম খান মুক্তি, কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, মখলিছুর রহমান কামরান, লিপন বক্স প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে বিভাগীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ও পেশাজীবী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এসময় সংশ্লিষ্টরা প্রধানমন্ত্রীর সিলেট আগমণ উপলক্ষে তাদের প্রস্তুতির বিষয় অর্থমন্ত্রীকে অবহিত করেন।
সিলেট জেলা প্রশাসক মো. জয়নাল আবেদিনের সভাপতিত্বে বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের জাতীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়ার কমান্ডার মেজর জেনারেল আনওয়ারুল মোমেন, পিএসসি, জিওসি, সিলেট বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদ। এসময় আরও উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মিজানুর রহমান, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. কামরুল আহসান, সিলেটের পুলিশ সুপার মনিরুজ্জামানসহ বিভিন্ন দফতরের উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ