সিলেটে কয়েলের আগুনে দগ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যু
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বুড়দেও গ্রামে মশার কয়েলের আগুন থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে ফয়জুর রহমান (৫২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে গত শনিবার দিবাগত রাত ২টায়। রোববার দুপুর ২টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবারের লোকজন জানান, কয়েলের আগুন থেকে ফয়জুর রহমানের বিছানা ও মশারিতে আগুন লাগে। এক পর্যায়ে আগুন তার শরীরে ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী ঘরের লোকজন গিয়ে আগুন নেভানোর আগেই মারাত্মক দগ্ধ হন তিনি। এই অবস্থায় প্রথমে তাকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর ২টায় তার মৃত্যু হয়। নিহত ফয়জুর রহমান দুই মেয়ে ও এক ছেলের জনক ছিলেন। পেশায় তিনি একজন দিনমজুর। ঘটনার সময় ঘরে তিনি একা ছিলেন বলে পরিবারের লোকজন জানান।
কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েছ আলম আগুনে দগ্ধ হয়ে ফয়জুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নজরুল বর্ষ উদ্যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড
শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে কৃষি সহায়তা বিতরণ
পূবাইলে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
টঙ্গীতে যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১ 