News Bangla 24 BD | ঝিনাইদহে অর্ধশর্ত প্রাথমিক স্কুলের শিক্ষার্থীরা ঝুঁকিপূণ ভবনে ক্লাস করছে বৃষ্টি হলেই স্কুল ছুটি - News Bangla 24 BD
News Head
 সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি

ঝিনাইদহে অর্ধশর্ত প্রাথমিক স্কুলের শিক্ষার্থীরা ঝুঁকিপূণ ভবনে ক্লাস করছে বৃষ্টি হলেই স্কুল ছুটি


জাহিদুর রহমান তারিক ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলায় প্রায় অর্ধশত প্রাইমারি স্কুলের ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কোনো কোনো ঝুঁকিপূর্ণ স্কুলে পাঠদানও করা হচ্ছে। আবার কোনো কোনো স্কুলের ঝুঁকিপূর্ণ ভবন ছেড়ে খোলা আকাশের নিচে পাঠদান চলছে।

জেলার শৈলকুপা উপজেলার বন্দেখালী প্রাইমারি স্কুলটি ১৯৯৩ সালে কমিউনিটি স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয়। স্কুলের পাকা ভবন নির্মাণ করা হয় উপজেলা পরিষদ থেকে। নির্মাণ কাজ এতো নিম্নমানের ছিল যে, কিছুদিন যেতে না যেতেই ভবনের বিভিন্ন স্থানে ফাটল ধরে। ছাদ থেকে কংক্রিটের চাংড়া ভেঙে পড়তে থাকে। এরপর প্রকৌশল বিভাগ থেকে স্কুল ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়।

প্রধান শিক্ষক মোঃ হাশেম আলি সাংবাদিককে বলেন, কয়েক বছর ধরে স্কুলটি চলছে পার্শ্ববর্তী লিচু বাগানে। শিক্ষার্থীরা চট বিছিয়ে বসে শিক্ষা নেয়। বৃষ্টি হলে স্কুল ছুটি হয়ে যায়। অভিভাবকরা শিক্ষার্থীদের অন্য স্কুলে নিয়ে যাচ্ছে। এ স্কুলের ছাত্র সংখ্যা কমে যাচ্ছে।

ঝিনাইদহ জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ঝিনাইদহ জেলায় সরকারি প্রাইমারি স্কুল আছে ৪শ’ ছয়টি। ২০১৩ সালে সরকারিকরণ করা হয় ৪শ’ ৮৮টি। এছাড়াও বেসরকারি স্কুল আছে ৩৮টি, এনজিও পরিচালিত স্কুল আছে ১শ ৩৮টি এবং কিন্ডারগার্টেন আছে ২শ’ ৫৫টি। সদ্য সরকারিকরণ স্কুলগুলোর মধ্যে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা বেশি।

এ ছাড়া ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পাঁচটি, কোটচাঁদপুর উপজেলায় তিনটি, ঝিনাইদহ সদর উপজেলায় পাঁচটি, শৈলকুপা উপজেলায় ১২টি ও হরিণাকুন্ডু উপজেলায় ১৭টি ঝুঁকিপূর্ণ স্কুল রয়েছে। কালীগঞ্জ উপজেলার চাপালী সরকারি প্রাইমারি স্কুলের ছাদের বিম ভেঙে গেছে। শিক্ষার্থীরা তার নিচে ক্লাশ করছে।

ঝিনাইদহ জেলা প্রাইমারি শিক্ষা অফিসার আতাউর রহমান বলেন, কিছু স্কুল ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এসব স্কুলে পাঠদান ব্যাহত হচ্ছে। তিনি আরো বলেন, ঝুঁকিপূর্ণ স্কুল ভবনগুলো নতুন করে তৈরি করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ