News Bangla 24 BD | ঝিনাইদহে এবার ট্রেনে কাটা পড়ে ট্রেনের টিটিই দুই পা হারালেন - News Bangla 24 BD
News Head
 সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি

ঝিনাইদহে এবার ট্রেনে কাটা পড়ে ট্রেনের টিটিই দুই পা হারালেন


জাহিদুর রহমান তারিক ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর রেলস্টেশনে চলন্ত ট্রেনের নীচে পড়ে দুই পা হারালেন মিঠু মোল্লা (২৭) নামে এক ট্রেন টিকিট পরীক্ষক (টিটিই)। রোববার বিকেল ৪টা দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

কোটচাঁদপুর রেলস্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, ‘কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মহননগর গ্রামের আব্দুল মজিদের ছেলে মিঠু মোল্লা বেসরকারি খাতে পরিচালিত একটি ট্রেনে টিকিট পরীক্ষক (টিটিই) পদে চাকরি করেন।

বিকেল ৪টার দিকে তিনি খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘৫০ আপ মহানন্দা’ ট্রেন থেকে কোটচাঁদপুর স্টেশনে নামেন। পরক্ষণে ট্রেন ছেড়ে দিলে টিটিই মিঠু মোল্লা দৌঁড়ে উঠতে যান। এ সময় গেটের হাতল থেকে হাত ফসকে তিনি ট্রেনের নীচে চলে যান। এতে মিঠু মোল্লার দুই পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘ঘটনার সঙ্গে সঙ্গে স্টেশনের কর্মীরা তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ডাক্তাররা তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠান।’

কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার জুবায়ের হোসেন বলেন, ‘দুর্ঘটনায় মিঠু মোল্লার দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য আমরা তাকে যশোর পাঠিয়েছি।’

এ বিভাগের অন্যান্য সংবাদ