News Bangla 24 BD | সিলেট বাণী সম্পাদক জাহিরুল হক চৌধুরীর দাফন সম্পন্ন - News Bangla 24 BD
News Head
 সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি

সিলেট বাণী সম্পাদক জাহিরুল হক চৌধুরীর দাফন সম্পন্ন


দৈনিক সিলেট বাণী সম্পাদক, সিলেটের প্রবীণ সাংবাদিক নগরের আগপাড়া জামে মসজিদের মোতাওয়াল্লী, জাহিরুল হক চৌধুরীর নামাজে জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার বাদ জোহর নগরের নয়াসড়ক জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাকে নগরের মানিক পীর (রহ:) এর টিলায় দাফন করা হয়।

জাহিরুল হক চৌধুরী সোমবার রাত ১টা ৫মিনিটে নগরের একটি ক্লিনিকে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধ্যক্য জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

জাহিরুল হক চৌধুরী ৮০র দশক থেকে সাংবাদিকতা শুরু করেন। ১৯৮৪ সালে তার হাত ধরেই প্রকাশিত হয় দৈনিক সিলেট বাণী। সিলেটের অসংখ্য খ্যাতিমান সাংবাদিক সৃষ্টির কারিগর ছিলেন জাহিরুল হক চৌধুরী। শুধু সাংবাদিকতাই নয় সিলেটে সাহিত্যের বিকাশ ও প্রকাশে অনবদ্য ভুমিকা ছিলো তার। সিলেট বাণীর যাত্রা লগ্ন থেকেই সাহিত্যের প্রসারে হাত প্রসারিত করেন জাহিরুল হক চৌধুরী। তার হাত ধরেই বিকশিত হয়েছেন অসংখ্য কবি, সাহিত্যিক, গল্পকার, ছড়াকার। অসংখ্য সাহিত্য আসর গড়ে উঠেছে তার হাত ধরেই। ৯০র দশকে তার সহযোগীতায় সাহিত্যকর্র্মীদের আড্ডাস্থলে পরিনত হয় সিলেট বাণীর কার্যালয়।

তাই তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে আসে সিলেটের সংবাদপত্র, সাহিত্য, রাজনৈতিক ও সামাজিক পরিমন্ডলে। পৃথক বিবৃতিতে শোক প্রকাশকালে তারা বলেন জাহিরুল হক চৌধুরী যেমন সজ্জ্বন ব্যাক্তিত্ব ছিলেন তেমনি ছিলেন নীতিবান এক কলম যোদ্ধা। তার মৃত্যুতে সিলেটের সংবাদপত্র জগত এক অবিভাবক হারালো।

জাহিরুল হক চৌধুরীর নামাযে জানাযায় উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহহিয়া চৌধুরী এহিয়া, সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলী আহমদ, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ ন ম শফিকুল হক চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি সম্পাদক আজিজ আহমদ সেলিম, মুক্তাবিস উন নূর, ইকবাল সিদ্দিকী ও আহমেদ নূর, সিনিয়র সাংবাদিক ইকরামুল কবির ইকু, রেজওয়ান আহমদ, আবদুর রশিদ রেনু, সমরেন্দ্র বিশ্বাস সমর, ফয়সল আহমদ বাবলু, সিরাজুল ইসলাম, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহী উদ্দিন আহমদ সেলিম, মহানগর জামায়াতের আমীর এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, আব্দুর রকিব তুহিন, দিনার খান হাসু, টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি কামকামুর রাজ্জাক রুনু, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ইকবাল মনসুর, সাবেক সভাপতি আব্দুল বাতেন ফয়সল, সাধারণ সম্পাদক আশকার অমিন রাব্বি, সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহসানুল হক তাহের, সাংবাদিক খালেদ আহমদ, কবির আহমদ সোহেল, এম এ হান্নান, কামাল উদ্দিন, কবির আহমদ, ফারুক আহমদ, সৈয়দ সুজাত আলী, আকাশ চৌধুরী, মজিবুর রহমান ডালিম, মান্না চৌধুরী, আনাস হাবিব কলিন্স, সৈয়দ সাইমূম আনজুম ইভান, আব্দুল আহাদ, এনাম আহমদ, নওশাদ আহমেদ চৌধুরী, শাকিব আহমদ মিঠু প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ