News Bangla 24 BD | আশুলিয়ায় গ্যাসলাইট কারখানায় আগুন, দগ্ধ একজনের মৃত্যু - News Bangla 24 BD
News Head
 সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি

আশুলিয়ায় গ্যাসলাইট কারখানায় আগুন, দগ্ধ একজনের মৃত্যু


সাভারের আশুলিয়ার জিরাবো এলাকায় গ্যাস লাইটার কারখানার আগুনে দগ্ধ ২৩ জন নারী শ্রমিকের মধ্যে আঁখি (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আঁখির বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়। তার বাবার নাম আশরাফুল।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল এ তথ্য নিশ্চিত করে আমার সংবাদকে জানান, আগুনে আঁখির শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে আশুলিয়ার জিরাবো এলাকায় কালার ম্যাচ বিডি লিমিটেড কারখানায় এ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌনে ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নেয়। এতে ২৩ জন নারী শ্রমিক দগ্ধ হন।

দগ্ধ শ্রমিকরা হলেন- নিয়ারা (৩০), খাদিজা (১৩), নাজমা (১৩), হালিমা (২০), রাখি (২২), সোনিয়া আক্তার (১৬), রিনা (১৬), ফাতিমা (১৫), সিমু (২৫), জলি (২২) ও মুক্তি (১৯) । এদের স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ