News Bangla 24 BD | মিয়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

মিয়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ


জমিয়তে উলামা বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর অমানবিক নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে ২৫ নভেম্বর শুক্রবার বাদ জুমআ নগরীর বন্দরবাজার কালেক্টর‌্যাক্ট মসজিদ থেকে মহানগর সভাপতি শায়খুল হাদীস তাহুরুল হক জকিগঞ্জীর নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সির্টি পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা মখলিছুর রহমান রাজাগঞ্জী ।
জেলা সাধারণ সম্পাদক মাওলানা আবুল হোসেন চতুলী ও মহানগর জমিয়তে তালাবার সাধারণ সম্পাদক হাফিজ আরিফ রব্বানীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তে উলামার সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বারী হারুনুর রশীদ চতুলী, মহানগর সভাপতি তাহুরুল হক জকিগঞ্জী, মাওলানা আলীম উদ্দিন, জমিয়তে তালাবার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা হারিছ উদ্দিন, মোঃ আসাদ আহমদ, মাওলানা শহীদুল ইসলাম, আব্দুল হামিদ, মাওলানা ফারুক আহমদ, মাওলানা আব্দুল ওয়াজিদ, হাফিজ ফরিদ আহমদ, হাফিজ সিদ্দিকুর রহমান, জুনায়েদ আল হাবিব, হাফিজ বদরুল ইসলাম, মাওলানা জবরুল ইসলাম, মুহসিনুল আম্বিয়া, হাফিজ মারুফ আহমদ, ফয়ছল আহমদ, সালিম আহমদ, এস ইউ সাদ্দাম, আব্দুল কাহির, শাহজাহান আহমদ, হাফিজ ইকরাম মাহমুদ প্রমুখ।
সাভায় বক্তারা মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন ও গণহত্যাকে অমানবিক আখ্যা দিয়ে বলেন, অসহায় রোহাঙ্গাদের পাশে দাঁড়ানো সকল মুসলমানের ঈমানী দায়িত্ব। সরকারের উদ্দেশ্যে বক্তাগণ বলেন, অসহায় মানুষ গুলোকে আশ্রয় দিন , সীমান্ত খুলে দিন, মায়ানমারকে চাপ দিন। সভায় মানবতার ধ্বজাধারী পশ্চিমাদের রহস্যজনক নিরবতার নিন্দা করা হয় এবং আংসাং সূচীর নোবেল শান্তি পুরস্কার প্রত্যাহারের দাবী জানানো হয়। সভায় বিক্ষুদ্ধ জনতা মায়ানমারের জাতীয় পতাকা পুড়িয়ে দেয়।

এদিকে একইদিন দুপুরে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের গণহত্যার প্রতিবাদে সিলেটের বিশ্বনাথে জমিয়তে উলামে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। বাদ জুম্মা বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড মিছিল উপজেলা সদরের নতুন বাজারস্থ সোনালী ব্যাংকের সামনে গিয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর সেখান থেকে উপজেলা সদরে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদররের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসিয়া ব্রিজের ওপর মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।
বিশ্বনাথ উপজেলা জমিয়তে উলামে ইসলামের সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান ফারুক’র সভাপতিত্বে ও মাওলানা হাসান বিন ফাহিমের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের সদস্য প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ, সিলেট জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল হক, জমিয়ত নেতা মাওলানা কামরুল ইসলাম ছমির, হাফিজ মাওলানা সাহেদ আহমদ, উপজেলা দর্জি কল্যাণ সমিতির সভাপতি কাওছার আহমদ।
উপস্থিত ছিলেন- মাওলানা রশিদ আহমদ দশঘরী, উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা সামছুল ইসলাম, মাওলানা আব্দুস সুবহান, যুগ্ম সম্পাদক মাওলানা সামছুল ইসলাম, সহ-সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, বিশ্বনাথ নতুন বাজার বণিক সমিতির সাবেক সভাপতি হাজী জহুর আলী, উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান, জমিয়ত নেতা লিয়াকত আলী মেম্বার, মাওলানা ছমির উদ্দিন, মুফতি আহমদ আলী, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা নেছার আল মাহমূদ, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মকবুল আহমদ, শিক্ষক হাফিজ হাসমত উল্লাহ, যুব জমিয়ত নেতা নওশাদ আহমদ, মাওলানা বুরহান উদ্দিন, ছাত্র জমিয়ত নেতা আব্দুল মুমিন, মুখতার হুসাইন, আমিরুল ইসলাম, সাঈদ আহমদ প্রমুখ।

অপরদিকে, মিয়ানমারে নির্বিচারে মুসলিম হত্যার প্রতিবাদে সিলেটের ওসমানীনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় মুসলিম জনতা।
শুক্রবার জুমার নামাজের পর মুসলিম জনতার ব্যানারে উপজেলার গোয়ালাবাজার, তাজপুরসহ বিভিন্ন স্থানে পৃথকভাবে এই বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করা হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় মুসিলম হত্যাবন্ধের জোর দাবি জানানো হয়। বক্তারা নির্বিচারে মুসলিম হত্যা চলাকালে জাতিসংঘের নিরবতার সমালোচনা করে দ্রুত হত্যা বন্ধের প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। এছাড়াও বাংলাশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারের মুসলিম হত্যায় উদ্বেগ প্রকাশ করায় তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মুসমানদের ওপর নির্যাতন বন্ধের শাসহী ভূমিকা পালনের অনুরোধ জানান।
গোয়ালাবাজারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন, বাজার বণিক সমিতির সভাপতি মিফতা রাজা চৌধুরী, মাওলানা মুনতাসিম বিল্লা জালালী, ইমাম আবদুল গফুর প্রমূখ।

এদিকে, মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের হত্যার প্রতিবাদে এবং আর্ন্তজাতিক আদালতে এ সকল হত্যার বিচারের দাবীতে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মুসলিম জাগ্রত জনতার উদ্যোগে শুক্রবার বাদ জুম্মা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি পালবাড়ীস্থ হযরত শাহজালাল (রঃ) জামে মসজিদের সামন থেকে শুরু হয়ে এশিয়া মহাসড়ক দিয়ে ফেঞ্চুগঞ্জের নয়াবাজার প্রদক্ষিন করে পূনরায় মসজিদ সামনে এসে শেষ হয়। পরে পালবাড়ী চত্বরে বিশিষ্ট মুরব্বী আকদ্দছ আলী’র সভাপতিত্বে ও হাফীজ মোহাম্মদ জয়নুল ইসলাম এবং ক্বারী শাহরিয়ার নাজীম’র যৌথ পরিচালনায় প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বী ছানা মিয়া, আফতাব মিয়া, কবির আহমদ, হাফিজ জিয়াউল হক মুহিত, সুরুজ আলী, রফিক আলী, আব্দুস শহিদ, আহমদ হোসেন মামুন, ক্বারী ময়নুল ইসলাম, হাফীজ শরিফ উদ্দিন, জিল­ুর রহমান লিটন, হেলাল আহমদ, নাজমুল ইসলাম, আরব আলী, বাশার আহমদ, মাহবুবুল ইসলাম চৌধুরী মিছলু, ছোটন আহমদ, রোকানুজ্জামান রোকন, মিজানুর রহমান, সেজানুর রহমান জুয়েল, হাসান আহমদ, জাসলু আহমদ সহ স্থানীয় মুসলিম জনতা। প্রতিবাদ সভায় বক্তারা বলেন অনতিবিলম্বে মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর অমানসিক নির্যাতন ও হত্যা বন্ধ করার আহবান জানান এবং মায়ানমারের প্রেসিডেন্ট অং সান সুচি’র নোবেল পুরুস্কার বাতিল ও বাংলাদেশে অবস্থান কারী মায়ানমারের দূতাবাসের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান।
শাহপরান গেইটে মিছিল সমাবেশ;
মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর অমানবিক জুলুম নির্যাতন এবং উচ্ছেদ অভিযানের প্রতিবাদে সিলেটের শাহপরান থানার সর্বস্তরের তাওহিদী জনতার উদ্যোগে শুক্রবার বাদ জুমআ স্থানীয় শাহপরান গেইটে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
তৌহিদী জনতার মিছিল ও সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক ও জিন্নুরাইন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মাওলানা হিফজুর রাহমান ও মাওলানা খালিদ মোহাম্মদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তাগণ বলেন, শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অং সান সুচির নেতৃত্বাধিন মিয়ানমার সরকারের সেনাবাহিনী এবং বৌদ্ধ সন্ত্রাসীরা নিরীহ রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠির উপর যে নির্মূল অভিযান এবং পৈশাচিকতা চালাচ্ছে তা ইতিহাসের সকল বর্বরতাকে হার মানিয়েছে। বক্তাগণ রোহিঙ্গাদের উপর জাতিগত নির্মূল অভিযান বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য জাতিসংঘের প্রতি আহবান জানান এবং বাংলাদেশ সরকারের প্রতি জোর ক‚টনৈতিক তৎপরতার মাধ্যমে রোহিঙ্গা মুসলমানদের পাশে দাঁড়ানো এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক কারণে সীমান্ত খোলে দেয়ার আহবান জানান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দরগাহ হযরত শাহজালাল মাদরাসার শায়খুল হাদিস হযরত মাওলানা মুহিবুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাফিজ মাওলানা আব্দুর রহমান, হাফিজ মাওলানা তজ্জমুল আমীন, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা মুফতী জাকারিয়া, খাদিমপাড়া ইউপির ৪নং ওয়ার্ড সদস্য আলহাজ¦ আনোয়ার হোসেন আনু, মাওলানা ওলীউর রহমান, মাওলানা মস্তফা কামাল, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আব্দুল আহাদ নুমানী, মাওলানা ফয়সল আহমদ, হাফিজ মাওলানা মিসবাহুল আম্বিয়া, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সিলেট জেলা সাধারণ সম্পাদক জবরুল ইসলাম, মাওলানা জাহেদুল ইসলাম, হাতিম আলী গাজী, হাফিজ মাওলানা আব্দুল আহাদ, মাওলানা আখতারুল ইসলাম, মাওলানা জসিম উদ্দিন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ