News Bangla 24 BD | সিলেটে প্রথম দিনে ৫৭ জনের মনোনয়নপত্র জমা - News Bangla 24 BD
News Head
 সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি

সিলেটে প্রথম দিনে ৫৭ জনের মনোনয়নপত্র জমা


সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্যপদে ৫৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার চেয়ারম্যান পদে এনামুল হক সর্দার ও জিয়াউদ্দিন লালা মনোনয়ন পত্র জমা দেন। প্রথমদিনে সংরক্ষিত নারী সদস্য পদে ১১জন ও সদস্য পদে ৪৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পরিষদ নির্বাচনের সহকারি রিটার্নিং অফিসার মো. আজিজুল ইসলাম।
বুধবার সকাল থেকে প্রার্থীরা সিলেট আঞ্চলিক সার্ভার স্টেশনে জেলা পরিষদ নির্বাচনের সহকারি রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন। নতুন কাঠামোর এই নির্বাচনে সিলেটে চেয়ারম্যান পদে চারজন, সাধারণ সদস্যের ১৫ পদে একশ ১৭ জন এবং সংরক্ষিত নারী সদস্যের পাঁচটি পদের জন্য ২৬ জন মনোনয়পত্র সংগ্রহ করেছেন। নির্বাচনে এক হাজার ৩শ ৪৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
আগামী ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা ২১ সদস্যের পরিষদ নির্বাচিত করবেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ