News Bangla 24 BD | শহীদ মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমদের মায়ের ইন্তেকাল - News Bangla 24 BD
News Head
 সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি

শহীদ মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমদের মায়ের ইন্তেকাল


শহীদ মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমদের মা জয়তেরা বিবি আর নেই। বুধবার ভোর ৫টা ৫ মিনিটে বার্ধক্যজনিত রোগে তিনি তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীধরপাশা গ্রামে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

তার বয়স হয়েছিল ১২০ বছর। তিনি ৩ ছেলে, ৩ মেয়ে ও নাতি-নাতনি সহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।

বুধবার বাদ জোহর শ্রীধরপাশা আলিয়া মাদরাসা প্রাঙ্গণে প্রথম ও বাদ আছর দৌলতপুর উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে দিরাই উপজেলার নগদীপুর গ্রামে তার পিত্রালয়ের পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

মুক্তিযুদ্ধ অনুশীলন সিলেটের সভাপতি আল-আজাদ ও সম্পাদক সুরঞ্জিত বর্মন জয়তেরা বিবির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ