News Bangla 24 BD | শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত তিন - News Bangla 24 BD
News Head
 সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত তিন


পংকজ কুমার নাগ,
শ্রীমঙ্গল প্রতিনিধিঃ

শ্রীমঙ্গল শহরের বধ্যভূমি সংলগ্ন ভানুগাছ রোডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয় । একজন নিহত ।

২ ডিসেম্বর শুক্রবার বেলা আনুমানিক ১ ঘটিকায় শ্রীমঙ্গল শহরের বধ্যভূমি সংলগ্ন ভানুগাছ সড়কে এই দুর্ঘটনায় প্রাইভেট কার ও সিএনজি-র সংঘর্ষে ১ জন নিহত ৩ জন আহত হন । আহত একজন শ্রীমঙ্গল থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপর দুইজন মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন ।

দুর্ঘটনার পর তিনজনকে আশংকাজনক অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান । কর্তব্যরত ডা. সাজ্জাদ জানান, “আহতরা হচ্ছেন– প্রনব পাল ( ৪০ ) পিতা–কুমুদ পাল, শমসেরনগর, স্বপন মল্লিক ( ৩০ ) পিতা– নরেশ মল্লিক, শমসেরনগর, ম. আব্দুল মালেক ( ৩৫ ) পিতা– মৃত মসদ্দর আলী, শমসেরনগর” ।

অজ্ঞাতনামা মৃত মহিলার, বয়স– আনুমানিক( ৩৫ ) , গ্রাম–শরিফপুর ( নমৌজা ), শমসেরনগর , কুলাউড়া ,, কে আশংকাজনক অবস্থায় মোলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারাযান । আহত মো. আব্দুল মালিক শ্রীমঙ্গল থানা স্বাস্থকমপ্লেক্সে চিকিৎসাধীন , বাকি দুইজন জেলা সদর হাসপাতালে রয়েছেন । শ্রীমঙ্গল থানা পুলিশ একজনকে আটক করে ।

এ বিভাগের অন্যান্য সংবাদ