News Bangla 24 BD | মিয়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ সিলেটের সর্বদলীয় নেতারা - News Bangla 24 BD
News Head
 সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি

মিয়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ সিলেটের সর্বদলীয় নেতারা


মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর রাষ্ট্রিয় সন্ত্রাস বন্ধের জন্য এবং আর্ন্তজাতিক সম্প্রদায়কে কার্যকর ভ’মিকা পালনে বাধ্যকরতে বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানিয়েছেন সিলেটের সর্বস্থরের ধর্মপ্রাণ মুসলমানরা। শুক্রবার (২ ডিসেম্বর) বাদ জুম’আ সিলেট পরিণত হয়েছিল এক মিছিলের নগরীতে। বিভিন্ন এলাকার মসজিদে জুম’আর নামাজ আদায় করে বিভিন্ন নিন্দাসূচক ব্যানার প্লেকার্ড নিয়ে তারা জড়ো হন নগরীর কোর্ট পয়েন্টে।

জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ইমাম সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ইমাম সমিতি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী সিরাজুল ইসলামের পরচিালনায়, সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের প্রশাসক এডভোকেট লুৎফুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দনি আহমদ, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফউিল আলম নাদেল, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, ৪নং ওর্য়াড কাউন্সিলার রেজাউল হাসান কয়ছে লোদী, সাবেক সাংসদ এডভোকেট শাহীনুর পাশা চৌধুরী, জাতীয় পার্টি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল কাইয়ুম, মাও. আসলাম রহমান, জমিয়তে উলামা ইসলাম সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আউর রহমান কোম্পানিগঞ্জী, খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ সভাপতি আব্দুল হান্নান তাফাদার, ইসলামী এক্যজোট সিলেট জেলা শাখার সেক্রেটারি ডাঃ হাবিবুর রহমান, জমিয়ত নেতা শামীম আহমদ, খেলাফত মজলিস নেতা এমরান আহমদ, সিলেট জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, ইকরা সিলেট চেয়ারম্যান দেওয়ান মাসুদ রাজা চৌধুরী, খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দল্লাহ আল মামুন, ও যুব জমিয়ত সভাপতি সামিউল আমিন প্রমুখ।

সমাবেশে বক্তারা মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধের জোর দাবি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার তীব্র নিন্দা জানান। তারা বাংলাদেশে রোহিঙ্গা মুসলীমদের আশ্রয় দিতে বর্ডার খুলে দেওয়ার ও আহ্বান জানিয়েছেন। তারা রোহিঙ্গাদের ব্যপারে জাতিসংঘসহ বিভিন্ন সংস্থাকে ভূমিকা রাখতে বাধ্য করাতে সরকারের আরও জোরালো পদক্ষেপ গ্রহনেরও দাবি জানিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ