News Bangla 24 BD | ছাত্র একতা পরিষদের বিক্ষোভ সমাবেশ ও মিছিল - News Bangla 24 BD
News Head
 সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি

ছাত্র একতা পরিষদের বিক্ষোভ সমাবেশ ও মিছিল


আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি:
মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম হত্যাযোগ্য ও নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরের পার্বতীপুরে ছাত্র একতা পরিষদের আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

২ডিসেম্বর শুক্রবার জুম্মার নামাজ শেষে স্থানীয় শহিদ মিনার চত্তর হতে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিক্ষোভ সমাবেশে এসে শেষ হয়। ছাত্র একতা পরিষদের সভাপতি নয়নের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- আক্তার হোসেন, পার্বতীপুর ষ্টেশন মসজিদের পেশ ইমাম ও বিভিন্ন স্থান থেকে আগত ওলামায়েকেরামসহ আরো অনেকে। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাদিম মাহমুদ।

এ সময় “ না রায়ে তাকবীর আল্লাহু আকবার, সুচির দুই গালে জুতা মারো তালে তালে, সুচির কালো হাত ভেঙ্গে দাও ভেঙ্গে দাও , সুচির নোবেল পুরষ্কার বাতিল করো করতে হবে বলে শ্লোগান দেন উত্তেজিত মুসলিম জনতা।

এতে বক্তরা বলেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতনের তীব্র নিন্দা জানান। তারা রোহিঙ্গার মুসলমানদের উপর নির্যাতন বন্ধ, রোহিঙ্গার মুসলমানদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানান। মিছিল শেষে রোহিঙ্গা মুসলমানসহ বিশে^র সকল নির্যাতিত মুসলমানদের শান্তি কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ