News Bangla 24 BD | প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনায় সিলেটে দোয়া মাহফিল - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনায় সিলেটে দোয়া মাহফিল


প্রধানমন্ত্রী শেখ হাসিনা আকস্মিক বিমান দূর্ঘটনার কবল থেকে রক্ষা পাওয়ায় ও প্রধানমন্ত্রীর দীর্ঘায়ূ কামনা করে শুক্রবার বাদ জুম’আ সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের উদ্যোগে হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য, মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, আ.ন.ম শফিকুল আহমদ, শোয়েব আহমদ চৌধুরী, মাসুক উদ্দিন আহমদ, সিরাজুল ইসলাম, আব্দুল খালিক, এড. নিজাম উদ্দিন, এড. নাসির উদ্দিন খান, সাইফুল আলম রুহেল, এড. মাহফুজুর রহমান, ডা. আরমান আহমদ শিপলু, আলম খান মুক্তি, মুশফিক জায়গীরদার, জাফর আহমদ চৌধুরী, সেলিম আহমদ সেলিম, মোবাশ্বের আলী, নুর আহমদ কামাল, সোহেল আহমদ সাহেল, হুমায়ূন ইসলাম কামাল, নুরুল আমিন, এড. আজমল আলী, মুহাম্মদ আলী দুলাল, তোজাম্মেল হক তাজুল, ছাত্রনেতা আজাদ হোসেন প্রমুখ।

এদিকে, আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করে শুক্রবার বাদ জুম’আ সিলেট মহানগর যুবলীগের পক্ষ থেকে হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের আহŸায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহবায়ক মুশফিক জায়গীরদার, আসাদুজ্জামান আসাদ, সেলিম আহমদ সেলিম, এড. লিটন মিয়া, ইমামুর রহমান লিটন, মুরাদ হোসেন মুরন, আমির হোসেন জুবেল, মুজিবুর রহমান, গোলাম কিবরিয়া মাসুক, তোফায়েল আহমদ তারেক, ইমদাদ হোসেন ইমু, সাকারিয়া হোসেন শাকির, তারেক হাসান চৌধুরী, আব্দুর রহমান সুমেল, জুয়েল আহমদ, রেজা হাসান, জামাল আহমদ, সুয়েব আহমদ, তোফায়েল, সালেহ, জামিল আহমদ, মো. আদিল ইসলাম, ইমরান প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ