News Bangla 24 BD | ১১ টাকার জন্য শিশুকে খুঁটিতে বেঁধে নির্যাতন - News Bangla 24 BD
News Head
 সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি

১১ টাকার জন্য শিশুকে খুঁটিতে বেঁধে নির্যাতন


লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার হযরত সৈয়দ শাহ মিরানের (রাঃ) দরবার শরীফের ১১ টাকা চুরির অভিযোগে এক শিশুকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। ওই দরগা শরীফের মাজার কমিটির লোকজন এ নির্যাতন চালায়।

শুক্রবার শিশু মো. শাওনকে (৮) করা নির্যাতনের ছবি সমাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সচেতন মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। শুক্রবার বিকাল থেকে পুলিশ বিষয়টির তদন্তে মাঠে নেমেছে।

নির্যাতিত শিশু শাওন বিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র এবং ওই এলাকার দিনমজুর মো. সেলিমের ছেলে।

স্থানীয়রা জানায়, গত বুধবার বিকাল ৪টার দিকে ওই মাজারের দানবাক্সের ওপর থাকা (কারও দান করা ১১ টাকা) পকেটে ঢুকানোর সময় মাজার কমিটির লোকজন তাকে আটক করে। পরে ওই ১১ টাকা তার গলায় রশি দিয়ে ঝুলিয়ে দেয়া হয়। এ সময় মাজারের সামনের একটি বৈদ্যুতিক খুঁটিতে তার দুই হাত পিছমোড়া করে বেঁধে মারধর করা হয়।

এ ব্যাপারে দরবার শরীফ ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মো. হোসেন জানান, শিশুটি টাকা চুরি করেছে। তাই লোকজন তাকে বেঁধে রাখে। মার-ধর করা হয়েছে কিনা আমি জানি না। কারণ, তখন আমি ঘটনাস্থলে ছিলাম না।

রামগঞ্জ থানার ওসি মো. তোতা মিয়া জানান, এ ব্যাপারে থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। তার পরও বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ