News Bangla 24 BD | সিলেটে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু - News Bangla 24 BD
News Head
 সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি

সিলেটে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু


সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের হাউসা গ্রাম থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘরের তীরের সাথে ঝুলানো অবস্থায় শনিবার সকালে স্বামী গিয়াস উদ্দিন (৪০) এবং মেঝে থেকে তার স্ত্রী জেসমিন বেগম (৩২)-এর লাশ উদ্ধার করা হয়েছে। এই দম্পতির ৪টি সন্তান রয়েছে। স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যুর খবর পেয়ে বিপুল সংখ্যক উৎসুক মানুষ সেখানে ভিড় করেছেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানান, নিহত গিয়াস উদ্দিন কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। এ কারণে এ ঘটনা ঘটেছে কি না পুলিশ তা খতিয়ে দেখছে।
খবর পেয়ে জালালাবাদ থানার ইন্সপেক্টর(তদন্ত) ওমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ সকালে ঘটনাস্থলে যায়। তারা লাশ দুটির সুরতহাল রিপোর্ট তৈরী করে এবং ময়না তদন্তের জন্য লাশ দুটি ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।
খবর পেয়ে গ্রামের বিপুল সংখ্যক মানুষ ঘটনাস্থলে ভিড় করেছেন বলে জানান ওসি।

এ বিভাগের অন্যান্য সংবাদ