News Bangla 24 BD | নিঃশর্ত ক্ষমা চেয়েছেন সেই এসপি - News Bangla 24 BD
News Head
 সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি

ডাকাত ধরতে পারলে মেরে ফেলার আহ্বান জানানো চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) টিএম মোজাহিদুল ইসলাম আদালতে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। এমন বিতর্কিত বক্তব্য দেওয়ায় চাঁপাইনবাবগঞ্জের এসপিকে তলব করেন দেশের সর্বোচ্চ আদালত।

আদালতের নির্দেশে চাঁপাইনবাবগঞ্জের এসপি রোববার (০৪ ডিসেম্বর) সকালে আদালতে হাজির হয়ে ক্ষমতা প্রার্থনা করেন।রোববার (২৭ নভেম্বর) স্বঃপ্রণোদিত হয়ে ওই এসপিকে তলব করেন বিচারপতি কাজী রেজা উল হক এবং বিচারপতি মোহাম্মাদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ।

এর আগে, সকালে এই বক্তব্যের ব্যাখ্যা দিতে হাইকোর্টে হাজির হন এসপি টি এম মোজাহিদুল ইসলাম। তার আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আদালতকে বলেন, ‘ডাকাতকে হাতে পেলে পিষে মেরে ফেলুন- এমন বক্তব্যের জন্য আমরা নিঃশর্ত ক্ষমা চাইব।’

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল চত্বরে চক্ষুশিবিরের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসপি বলেন, ডাকাত যদি হাতেনাতে পান, তো জলজ্যান্ত ওটাকে পিষে মেরে ফেলুন। একটা মার্ডার কেস নেব, এটা সত্য কথা এবং এক মাসের মধ্যে ফাইনাল রিপোর্ট দিয়ে চলে আসব। গ্যারান্টি আমার। আমি যদি গ্যারান্টার হই, তবে আপনাদের কোনো ভয় আছে? যদি ডাকাত হাতেনাতে ধরতে পারেন, এলাকার লোকজনকে মাইকে ডেকে এনে ওকে পিষে মেরে ফেলেন। মাদকের গাড়ি হলে সেটি আগুনে পুড়িয়ে দেবেন। আমি গ্যারান্টি দিচ্ছি, আপনাদের নামে কোনো মামলা হবে না। এই গ্যারান্টি আমার।

এ বিভাগের অন্যান্য সংবাদ