সীমান্তে বাংলাদেশী যুবককে পিঠিয়ে হত্যা
সুনামগঞ্জ সীমান্তের ওপারে বাংলাদেশী এক যুবককে রাতের আঁধারে পিঠিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম বশির আহমেদ (৩৫)। সে তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের পাহাড়তলী রজনীলাইন গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে।
নিহতের পারিবারীক সুত্র ও সীমান্ত এলাকার লোকজন সুত্রে জানা গেছে, উপজেলার পাহাড়তলী গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে ৩ সন্তানের জনক বশির আহমদ কাজের সন্ধানে সীমান্তের ওপারে ভারতের মেঘালয় ষ্টেইটের বড়ছড়া শুল্ক ষ্টেশনে রবিবার রাতে অনুপ্রবেশ করলে সেখানখার ভারতীয় নাগরিকরা চোর সন্দেহে রাতের কোন এক সময় বশিরকে বেধরড়ক ভাবে পিঠিয়ে হত্যা করে। পরবর্তীতে বশিরের মৃত্যু নিশ্চিত হলে ভারতীয় বড়ছড়া থানার সামনে লাশ এনে ফেলে রাখে। খবর পেয়ে নিহতের স্বজন ও উৎসুক জনতা সোমবার ভোর থেকেই বড়ছড়া শুল্ক ষ্টেশনের এপারে ভীড় জমায়। লাশ শনাক্ত করার জন্য নিহতের পরিবারের সদস্যরা ওপারের বড়ছড়া থানার সামনে গিয়ে লাশ শনাক্ত করে এপারে ফিরে আসেন।
এদিকে নিহতের পরিবারের লোকজন সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের বিজিবির ট্যাকেরঘাট কোম্পানী হেডকোয়ার্টারে গিয়ে লাশ ফেরত আনতে বিজিবির শরাপনাপন্ন হন।

নজরুল বর্ষ উদ্যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড
শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে কৃষি সহায়তা বিতরণ
পূবাইলে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
টঙ্গীতে যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১ 