সিলেটে বিষাক্ত মাছ খেয়ে দুই শিশুসহ ৫ জনের মৃত্যু
সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিষাক্ত পটকা মাছ খেয়ে দুই শিশুসহ একই পরিবারের ৫ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে সিল্টে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও জালালাবাদ রাগীর রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন, দরবস্ত ইউনিয়নের উত্তরমাইল গ্রামের আবদুর রহিম (৬০), আবদুর রহিমের ছেলে সুলেমান (২৫) ও লোকমান হোসেন (২০), স্কুলছাত্র রাহিন আহমদ (৮) ও মনি (১০)।
জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন জানান, উপজেলার দরবস্ত উত্তরমাইল গ্রামের পাশাপাশি দুই পরিবার সোমবার রাতে বাজার থেকে কিনে আনা পটকা মাছ দিয়ে রাতের খাবার খান। খাওয়ার পর তারা সবাই একে একে বমি করতে শুরু করেন। আশঙ্কাজনক অবস্থায় মঙ্গলবার সকালে দুই পরিবারের ১০ জনকে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার চিকিৎসকরা তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দুপুরে সিলেট ওসমানী ও রাগীব রাবেয়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিউল কবির বলেন, আমরা এ পর্যন্ত ৫ জনের মৃত্যুর ঘটনা নিশ্চিত হয়েছি এবং ৬ জনের মতো গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

নজরুল বর্ষ উদ্যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড
শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে কৃষি সহায়তা বিতরণ
পূবাইলে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
টঙ্গীতে যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১ 